করোনা ভাইরাস মোকাবিলায় ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্স ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
করোনা ভাইরাস মোকাবিলায় ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্স ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
করোনা ভাইরাসে দেশের আর্থিক পরিস্থিতির সংকট মোকাবিলায় ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে দেশ অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সব েক্ষত্রই বিপুল পরিমান আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সেই পরিস্থিত মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্স জরুরি পদক্ষেপ করবে বলে জানিয়েছেন তিনি।

করোনায় আর্থিক সংকট মোকাবিলা
করোনা ভাইরাসের কারণে দেেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল আর্থিক ক্ষতি স্বীকার করতে হচ্ছে দেশকে। সেই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে ফিনান্সিয়াল রেসপন্স টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে এমনই ঘোষণা করেছেন তিনি। যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্যগুলিকে নির্দেশিকা জারি করে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের অর্থ খরচের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেই খরচ ২৫ শতাংশের বেশি না হয় সে নির্দেশও জারি করা হয়েছে।

বেতন না কাটার অনুরোধ
করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীকে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। অফিসের কাজও যতটা সম্ভব বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং গরিম মানুষেরা। সেকারণে বিত্তশালীদের তিনি অনুরোধ জানিয়েছেন তাঁদের কাছে যাঁরা কাজ করেন তাঁরা যদি এই সময়ে কাজে যোগ দিতে না পারেন তাহলে যেন বেতন না কাটা হয়। কারণ তাঁদেরও পরিবার প্রতিপালন করতে হবে।

শেয়ার বাজারে ধস
করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে। যার কারণে দেেশর অর্থনীতিতে প্রবল ধাক্কা এসেছে। শুধু ভারতেই নয় গোটা বিশ্বেই এই আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে চাল, ডাল, দুধ, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় পরিস্থিতির সরবহারে কমতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications