লোকসভার আগে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী! মোদী-মমতার কে খুশি, কে টেনশনে

নির্বাচনী কৌশলবিদ। ভাল বাংলায় ভোট কুশলী। জাতীয় পর্যায়ের বিজেপির হয়ে কাজ করেছেন প্রশান্ত কিশোর। আর রাজ্য পর্যায়ে একের পর এক দল তো রয়েইছে। তাঁর সাফল্যের সব থেকে বড় উদাহরণ ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়। তাঁর ঝুলিতে রয়েছে দক্ষিণের রাজ্যের একাধিক সাফল্যও।

লোকসভা ভোটের আগে আপাতত কোনও দলের সঙ্গে না জড়ালেও, এই নির্বাচন নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর। সেই তালিকায় যেমন সারা দেশে বিজেপির ফল রয়েছে, আবার পশ্চিমবঙ্গে সম্ভাব্য ফলও রয়েছে।

Prashant Kishor predictions before Lok Sabha

প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপির তথা প্রধানমন্ত্রী মোদীর ৩৭০ আসন জয়ের স্বপ্ন পূরণ করা কঠিন। এমন কী এনডিএ জোটের ৪৪০ আসন জয়ের লক্ষ্য অর্জনও কঠিন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী বিজেপির জন্য ৩৭০ আসন এবং এনডিএ-র জন্য ৪০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধেছেন। তিনি আরও বলেছেন সারা দেশে শক্তিশালী বিরোধীর অভাবের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা থেকে উপকৃত হচ্ছে বিজেপি তথা এনডিএ।

অন্যদিকে প্রশান্ত কিশোর বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি আশ্চর্যজনক ফল করবে। তিনি স্পষ্টত বলেছেন, কোনও ভবিষ্যদ্বাণী করতে না চাইলেও, পশ্চিমবঙ্গে বিজেপির ফল তৃণমূলের থেকে ভাল হবে। তারা বাংলায় তৃণমূলের থেকে বেশি আসন পাবে। প্রসঙ্গত ২০১৯-এর পরে ২০২১-এ পশ্চিমবঙ্গে নির্বাচনে তৃণমূলের আধিপত্য অব্যাহত ছিল। বিজেপি কোনওভাবেই তৃণমূলকে ছাপিয়ে যেতে পারেনি।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার প্রশান্ত কিশোর বলেছেন, এবার দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির পল ভাল হবে। তিনি বলেছেন, বাংলা ছাড়াও বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরলে বিজেপির আসন বাড়বে। এর মধ্যে কেরল ও তামিলনাড়ুতে বিজেপি খাতা খুলবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর। আসন সংখ্যা নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও, প্রশান্ত কিশোর বলেছেন প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা থেকে উপকৃত হবে বিজেপি। এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগে প্রধানমন্ত্রী মোদীর প্রচারে উপকৃত হয়েছে বিজেপি তথা এনডিএ-র শরিক দলগুলি।

ফলে প্রশান্ত কিশোর তাঁর এবারের ভবিষ্যদ্বাণীতে একদিকে যেমন বিজেপি তথা প্রধানমন্ত্রী মোদীর দাবিকে খণ্ডন করেছেন, তবে তাঁর ভবিষ্যদ্বাণীতে বিজেপি ক্ষমতায় আসাকে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের মনোবলে কিছুটা হলেও ধাক্কা দিয়েছেন। আর সত্যিই যদি পশ্চিমবঙ্গের জন্য প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী ফলে যায়, তাহলে লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকে বাংলায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এই মুহূর্তে কেউই প্রশান্ত কিশোরকে অন্য কোনও দলের দালাল বলতে পারছেন না। যা উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর নিজেও। এখন দেখার শেষ পর্যন্ত ফলাফল কী হয়, তার জন্য অপেক্ষা চার জুনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+