Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'২০২৩ ভাল কাটুক' টুইটে নতুন বছরের শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু- প্রধানমন্ত্রী মোদীর

'২০২৩ ভাল কাটুক' টুইটে নতুন বছরের শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু- প্রধানমন্ত্রী মোদীর

২০২২ শেষ। শুরু হল ২০২৩ সাল। ২০২৩ সাল ভাল কাটুক দেশবাসীর। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কয়েকদিন আগেই মা মারা গিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর। মাকে দাহ করে এসেই সরকারি কাজে যোগ দিয়েছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি টুইটে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পষ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন নতুন বছর দারুন কাটুক সকলের। করোনার ফের চোখ রাঙাচ্ছে। তার মাঝে নতুন বছরের সূচনা। ভাল এবং সুন্দর কাটবে নতুন বছর এই আশা নিয়েই দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন তাঁর মা। ৩০ ডিসেম্বর আহমেদাবাদের হাসপাতালে মারা যান প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেন মোদী। মাকে দাহ করে এসেই সরকারি কাজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

নতুন বছরের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদী

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি টুইটে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'দেশে এবং বিদেশে যত ভারতীয় রয়েছেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সকলে যেন নতুন বছরে নতুন কিছু করতে পারেন। সকলের জীবনে নতুন কিছু উন্নতি আসুক। সকলে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে নিয়োগিত হই। নতুন বছর যেন সকলের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে।'

রাহুলের শুভেচ্ছা

রাহুলের শুভেচ্ছা

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি টুইটে লিখেছেন, 'আগামী বছরে দেশের প্রতিটি গ্রাম, শহর যেন ভালবাসায় পরিপূর্ণ থাকে। সকলের মধ্যে যেন সম্প্রীতি বজায় থাকে। সৌভ্রাতৃত্বের রীতি নিয়ে যেন সকলে এগিয়ে চলেন। সেই সঙ্গে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন তিনি। ' কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

মমতার শুভেচ্ছা

মমতার শুভেচ্ছা

রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, নতুন বছরে সকলে সুস্থ থাকুন। সকলের দিন যেন ভাল কাটে। এদিকে আজ আবার তৃণমূল কংগ্রেসের প্রতীষ্ঠা দিবস। কাজেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী সমর্থকদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+