বিশাল জয়ের পর প্রথম সাক্ষাৎ! আডবাণীর বাড়িতে মোদী অমিত শাহ
বিশাল জয়ের পর দিন সকালেই দলের দুই বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলি মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সভাপতি অমিত শাহ।
বিশাল জয়ের পর দিন সকালেই দলের দুই বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী এবং মুরলি মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সভাপতি অমিত শাহ। এবারের ভোটে এই দুই বর্ষীয়ান নেতাকে টিকিট দেওয়া হয়নি। তাদের ভোটের বাইরেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। এই ঘটনায় তাঁদের মনে আঘাত লেগেছিল। এদিন সকালে এই বর্ষীয়ান নেতার বাড়ি যাওয়ার পর তাঁদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ছবি পোস্ট করেন মোদী শাহ জুটি।
|
আডবাণীকে নিয়ে টুইট মোদীর
টুইটে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপির এই সফলতা সম্ভব হয়েছে, এইসব নেতাদের বছরের পর বছর দলের সংগঠনের হয়ে কাজ করার জন্য।
|
যোশীকে নিয়ে টুইট মোদীর
এদিন বর্ষীয়ান নেতা মুরলি মনোহর যোশীর বাড়িতে যান মোদী ও অমিত শাহ। যোশীকে জড়িয়ে ধরেন অমিত শাহ। টুইটে যোশীর প্রশংসাও করেছেন তিনি।
|
বৃহস্পতিবার আডবাণীর অভিনন্দন
বিবৃতি জারি করে আডবাণী বলেছেন, হৃদয়গ্রাহী অভিনন্দন নরেন্দ্র মোদীকে। বিজেপির এই জয়কে স্বাগত জানিয়েছিলেন আডবাণী। পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহ এবং কর্মীদের প্রচেষ্টার ফলেই বিজেপির এই সাফল্য বলে জানিয়েছিলেন আডবাণী।
এবারের নির্বাচনে আডবাণীর লড়াই করা গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অমিত শাহ। প্রায় ৮ লক্ষের বেশি ভোটে জয়লাভ করেন তিনি।












Click it and Unblock the Notifications