ঘুমিয়ে দেখেন পাকিস্তানের স্বপ্ন! মোদী, শাহকে কটাক্ষ কপিল সিবালের

প্রধানমন্ত্রী নরেন্দ়্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা কপিল সিবাল। এদিন তিনি বলেন, দুজনেই পাকিস্তান সম্পর্কে অবসন্ন।

প্রধানমন্ত্রী নরেন্দ়্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা কপিল সিবাল। এদিন তিনি বলেন, দুজনেই পাকিস্তান সম্পর্কে অবসন্ন। কপিল সিবালের প্রশ্ন, কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষায় কথা বলছেন, প্রধানমন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী।

 পাকিস্তানের ভাষায় কথা বলছেন মোদী, অমিত শাহ

পাকিস্তানের ভাষায় কথা বলছেন মোদী, অমিত শাহ

পাকিস্তানের বিভাজনমূলক অ্যাজেন্ডা এদেশেই সংগঠিত করা হচ্ছে। এমনটাই অভিযোগ করেছেন কপিল সিবাল। সেইজন্য তারা পাকিস্তানের ভাষায় কথা বলছেন, অভিযোগ করেছেন কপিল সিবাল।

বিজেপির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

বিজেপির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

এর আগে বিজেপি অভিযোগ করেছেন কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে। ইমরান খান যেভাষায় কথা বলছেন, সেই আওয়াজ শএানা যাচ্ছে সনিয়া, রাহুলের গলায়। এদিন এই অভিযোগেরই উত্তর দেন কপিল সিবাল।

ঘুমিয়ে পাকিস্তানের স্বপ্ন

ঘুমিয়ে পাকিস্তানের স্বপ্ন

কপিল সিবাল কটাক্ষ করে বলেন, মোদী এবং অমিত শাহ রাতে ঘুমিয়ে পাকিস্তানের স্বপ্ন দেখেন, পাকিস্তানের চিন্তা করেন। সেইজন্যই তাঁরা সারাদিন ধরে প্রতিবেশী দেশের কথা বলেন। তাঁদের ভারতকে নিয়ে স্বপ্ন দেখা উচিত, ভারতের কথা চিন্তা করা উচিত। মন্তব্য করেছেন কপিল সিবাল। তাঁর আরও কটাক্ষ দুজনেই পাকিস্তান সম্পর্কে অবসন্ন।

মোদীর কথায় বিশ্বাস নেই

মোদীর কথায় বিশ্বাস নেই

সিবাল নরেন্দ্র মোদীর নোট বাতিলের সময় করা মন্তব্যেক কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলন তাঁকে ৫০ দিন সময় দেওয়া হোক, তাহলেই সব কিছু ভাল হবে। তাহলে কোন জঙ্গি হামলা কিংবা কালো টাকা থাকবে না। আদৌ কি সেটা হয়েছে, প্রশ্ন করেন তিনি। সেই জন্যই সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কথায় আর বিশ্বাস করেন না, তার পুরনো মন্তব্যের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+