প্রচারের স্ট্রাইক রেটে রাহুল-প্রিয়ঙ্কাকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে রইলেন মোদী-শাহ
এবারের নির্বাচনের স্ট্রাইক রেটে অনেক এগিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং দলের সভাপতি অমিত শাহ।
এবারের নির্বাচনের স্ট্রাইক রেটে অনেক এগিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং দলের সভাপতি অমিত শাহ। মোদী-শাহের স্ট্রাইক রেট ৫৭%। অন্যদিকে রাহুল প্রিয়ঙ্কার স্ট্রাইক রেট সম্মিলিতভাবে ২১%।

প্রাথমিক ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী ১৪৫ টি সভা করেছিলেন। তার মধ্যে ৯০ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অমিত শাহ সভা করেছিলেন ১৩৭ টি। যার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৮৩ টি আসনে। তাঁদের স্ট্রাইক রেট ৫৭%।
কংগ্রেসের তরফে প্রিয়ঙ্কা গান্ধী সভা করেছিলেন ৩৭ টি। যার মধ্যে ৮ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। পাশাপাশি রাহুল গান্ধী সভা করেছিলেন ১১৫ টি। যার মধ্যে ২৮ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। তাঁদের স্ট্রাইক রেট ২১ % ।












Click it and Unblock the Notifications