হঠাৎই থমকে গেল গুজরাত বিজেপির নির্বাচনী প্রচার, বিস্তারিত দেখে নিন
ঘূর্ণঝড় ওখির প্রেক্ষিতে গুজরাতে নির্বাচনী প্রচারের কাজ আপাতত স্থগিত রাখার কথা জানাল বিজেপি। মঙ্গলবার গুজরাতের স্থলভাগে ঘূর্ণঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা।
ঘূর্ণঝড় ওখির প্রেক্ষিতে গুজরাতে নির্বাচনী প্রচারের কাজ আপাতত স্থগিত রাখার কথা জানাল বিজেপি। মঙ্গলবার গুজরাতের স্থলভাগে ঘূর্ণঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সভাপতি অমিত শাহ দলের নেতা-কর্মীদের প্রচারের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পরিবর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির তরফে। উপকূল এলাকার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে দলের নেতা-কর্মীদের।

গুজরাত বিধানসভার প্রথম দফার নির্বাচন ৯ ডিসেম্বর।
গুজরাত বিজেপির প্রচারসূচি অনুযায়ী সভাপতি অমিত শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, দিল্লির বিজেপির প্রধান মনোজ তিওয়ারি এবং বিজেপির মুখপত্র সম্বিত পাত্রের যোগ দেওয়ার কথা ছিল বড় একটি সভায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর টুইটে বলেছেন, সাইক্লোন ওখি গুজরাতে আছড়ে পড়তে পারে। সেইজন্য গুজরাত বিজেপির কর্মকর্তাদের রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর জোর দেওয়া উচিত। সাধারণ মানুষকে দলের নেতাকর্মীদের সবরকমের সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কাধে কাধ মিলিয়ে লড়াই করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
With #CycloneOckhi expected to make a landfall in Gujarat, I appeal to @BJP4Gujarat Karyakartas to focus on helping people across the state. Our Karyakartas should devote themselves to providing all possible assistance and stand shoulder to shoulder with fellow citizens.
— Narendra Modi (@narendramodi) December 5, 2017
Continuously monitoring the situation arising in various parts of the country due to #CycloneOckhi. Spoke to all relevant authorities and officials. All possible assistance is being provided to those affected.
— Narendra Modi (@narendramodi) December 5, 2017
রাজুলা, মাহুয়া এবং শিহরের সভা বাতিল করেছেন বিজেপির সভাপতি অমিত শাহ।
বিজেপি নেতা হর্ষ সিংভি জানিয়েছেন, তাঁর দল সুরাতের মানুষদের সাহায্য করবেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া নয়, সব থেকে আগে দরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার বেলা দশটা নাগাদ দরজায়-দরজায় প্রচার এবং জনসভা বাতিল করার সিদ্ধান্তের কথা জানানো হয় উচ্চ নেতৃত্বের তরফে। সিদ্ধান্তের কথা বিভিন্ন আঞ্চলিক নেতাদের জানিয়েও দেওয়া হয়।












Click it and Unblock the Notifications