কাচাথিভু দ্বীপ ইস্যুতে কংগ্রেস-ডিএমকেকে ফের নিশানা! পাল্টা মোদীরকে 'আসন' কটাক্ষ চিদাম্বরমের
শ্রীলঙ্কাকে কাচাথিভু দ্বীপ দেওয়ার ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকেকে নিশানা করলেন। তিনি বলেছেন, তামিলনাড়ুর জনগণের স্বার্থরক্ষায় ডিএমকে কিছুই করেনি।
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বাক্যবাণ ছাড়া তামিলনাড়ুর স্বার্থরক্ষায় ডিএমকে কিছুই করেনি। কাচাথিভু দ্বীপ ইস্যুতে ডিএমকে দ্বিচারিতা প্রকাশ্যে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস ও ডিএমকের পরিবার একই। তারা কেবল নিজের ছেলে-মেয়েদের এগিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তা করে। অন্য কাউকে পাত্তা দেয় না। তিনি বলেছেন, কাচাথিভু সম্পর্কে তাদের উদাসীনতা দেশের গরিব জেলেদের স্বার্থের ক্ষতি করেছে।

প্রধানমন্ত্রী মোদী, সোশ্যাল মিডিয়ায় একটি খবরের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ডিএমকে প্রকাশ্যে কাচাথিভু দ্বীপ নিয়ে বিরোধিতা করলেও, তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধি চুক্তিতে সম্মত হয়েছিলেন। কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও স্বার্থকে দুর্বল করতে কংগ্রেস ৭৫ বছর ধরে কাজ করেছে।
Rhetoric aside, DMK has done NOTHING to safeguard Tamil Nadu’s interests. New details emerging on #Katchatheevu have UNMASKED the DMK’s double standards totally.
— Narendra Modi (@narendramodi) April 1, 2024
Congress and DMK are family units. They only care that their own sons and daughters rise. They don’t care for anyone…
কাচাথিভু দ্বীপ নিয়ে বর্তমান সমস্যা সম্পর্কে বলতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দ্বীপটি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে গুরুত্বপূর্ণ ছিল না। দ্বীপটি ১৯৭৪ সালে শ্রীলঙ্কাকে দেওয়া হয়, সেখানে মাছ ধরার অধিকার দেওয়া হয় ১৯৭৬ সালে।
এব্যাপারে বিদেশমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রীদের উদাসীনতা এব্যাপারে দায়ী। তাঁর কথায়, ১৯৬১-এ তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, তাঁর কাছে ছোট্ট দ্বীপের গুরুত্ব নেই। এর দাবি ছেড়ে দিতে তাঁর কোনও দ্বিধা নেই। পণ্ডিত নেহরু নাকি অনির্দিষ্টকালের জন্য কোনও বিষয় বিচারাধীন থাকা এবং তা বারে বারে সংসদে তোলা পছন্দ করবেন না।
#WATCH | Sivaganga, Tamil Nadu: On the Katchatheevu issue and its impact on elections, Congress leader & RS MP, P Chidambaram says, "It will have an impact in INDIA alliance favour. BJP will get zero seats in Kerala, and zero in Tamil Nadu. In Telangana and Karnataka, the… pic.twitter.com/DUXsyBYYIT
— ANI (@ANI) April 1, 2024
লোকসভা নির্বাচনে সামনে কাচাথিভু দ্বীপ নিয়ে বাকযুদ্ধের পিছনে রয়েছে দক্ষিণের ভোট রাজনীতি। এমনটাই বলছেন, সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেখানেই প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, এই সমস্যা নির্বাচনে ইন্ডিয়া ব্লককে কোনওভাবেই প্রভাবিত করবে না। তিনি দাবি করেছেন, বিজেপি কেরল ও তামিলনাড়ু উভয় জায়গাতেই শূন্য পাবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications