Loksabha Election 2024: নির্বাচনের আগে টার্গেট ফিক্সড করলেন মোদী! দিলেন রণকৌশলও

Loksabha Election 2024: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। সেই মতো এবার বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতৃত্বকে টার্গেট ফিক্সড করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি বিজেপি সদর দফতরে দলের জাতীয় পদাধিকারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

আর এই বৈঠকেই (Bjp Meeting) প্রধানমন্ত্রীর (PmModi) স্পষ্ট নির্দেশ, আগামী ২০২৪ (Loksabha Election 2024) লোকসভা নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেতে হবে। আর তাই এখন থেকেই মিশন মোডে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। বৈঠকে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Loksabha Election 2024

তিনি বলেন, গত ২০১৯ সালের লোকসভা (Loksabha Election 2024) নির্বাচনে ৩০৩ টি আসন জিতেছিল বিজেপি। যদি সবাই এখন থেকেই মিশন মোডে কাজ করি তাহলে এর থেকেও বেশি আসনে বিজেপি জিতবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে মিশন মোডে কাজ হবে সে বিষয়ে শীর্ষ নেতৃত্বকে পথ তিনি বাতলে দিয়েছেন বলেই খবর।

প্রধানমন্ত্রীর বক্তব্য, সোশ্যাল মিডিয়াতে আক্রমণাত্মকভাবে মতামত প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, বিরোধীদের প্রত্যেক নেতিবাচক প্রচারের ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর কথাও বলা হয়েছে। লোকসভা নির্বাচনকে (Loksabha Election 2024)মাথায় রেখেই উচ্চপর্যায়ের একটি বৈঠক ডাকা হয়।

যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যস্তরে সভাপতিরাও উপস্থিত ছিলেন। দুদিনের এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। মূলত আগামী নির্বাচনে বিজেপি কীভাবে কাজ করবে, রণকৌশল কি হবে তা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে নেতৃত্বকে (Loksabha Election 2024) টার্গেট বেধে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একের পর এক জনকল্যাণকারী যোজনার কথা সমস্ত রাজ্যের মানুষের সামনে তুলে ধরার কথা বলেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে মানুষ যাতে আরও বেশি করে এই সুবিধা পান তা দেখার কথাও বলা হয়। পাশাপাশি বিকাশ ভারত সংকল্প যাত্রা সহ দেশজুড়ে প্রচার অভিযান আরও বাড়ানোর কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) ৪০০ আসনের টার্গেট নিয়েছে বিজেপি।

আর সেভাবে সমস্ত রাজ্যকে টার্গেট ফিক্সড (Loksabha Election 2024) করে দেওয়া হয়েছে। যেমন বাংলা থেকে ৩৫ টি আসনের টার্গেট বঙ্গ বিজেপি নেতাদের বেধে দিয়েছেন শাহ। এই অবস্থায় প্রধানমন্ত্রীর (PmModi) এহেন বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+