প্রধানমন্ত্রীর 'মন কী বাত' অনুষ্ঠান, ধর্মের নামে হিংসা নিয়ে কড়া বার্তা মোদীর

'মন কী বাত' অনুষ্ঠানের ৩৫ তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীর উদ্দেশে কী বলেন , তা নিয়ে রয়েছে প্রভূত কৌতূহল।

'মন কী বাত' অনুষ্ঠানের ৩৫ তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীর উদ্দেশে কী বলেন , তা নিয়ে প্রভূত কৌতূহল ছিলই। কারণ দেশের একাধিক রাজ্যে বন্যা ও হিংসার ঘটনার পর প্রধানমন্ত্রীর জাতীর উদ্দেশে ভাষণ একান্ত গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক তাঁর বক্তব্যে কী কী বললেন প্রধানমন্ত্রী।

জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রীর 'মন কী বাত' অনুষ্ঠান, কড়া বার্তা ধর্মের নামে হিংসা নিয়ে

  • ধর্মের আস্থার নামে আইনকে হাতে নেওয়া উচিত নয়, বলললেন মেদী।
  • অশান্তি যাতে না ছড়ায় সেবিষয়ে আমাদের সতর্ক হতে হবে বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
  • ভারত গান্ধী-বুদ্ধের দেশ, এখানে হিংসার কোনও জায়গা নেই বলে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী।
  • পরিবেশ সম্পর্কে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছেন, বলে জানিয়েছেন মোদী।
  • গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী।
  • স্বাধীনতা ও গণেশ চতুর্থীর তাৎপর্য ব্যাখ্যা করেন মোদী।
  • ওনামের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমমন্ত্রী।
  • বেশিরভাগ উৎসব কৃষি কেন্দ্রিক : প্রধানমন্ত্রী।
  • এই দেশ বিভিন্নতা দিয়েও একাত্ম বললেন নরেন্দ্র মোদী।
  • গুজরাত বন্যায় জমিয়াত-উলেমা-এ হিন্দ-এর ত্রাণ সাহায্যের প্রশংসা করেন মোদী।
  • ক্ষমা করার ক্ষমতা সবার মধ্যে থাকা উচত বলে বার্তা প্রধানমন্ত্রীর।
  • গণেশ উৎসবে ইকো ফ্রেন্ডলি গণেশ মূর্তির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
  • নতুন ভাবনায় ভারতে উৎসব পালিত হোক বলে ডাক দিয়েছেন মোদী।
  • ২ লাখেরও বেশি গ্রামে স্বচ্ছতা অভিযানের সাফল্যের কথা জানান প্রধানমন্ত্রী।
  • গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে স্বচ্ছ্বতা অভিযানে শামিল হতে দেশবাসীকে ডাক দেন প্রধানমন্ত্রী।

  • দেশের ৬৭ শতাংশ মানুষ পেয়েছেন শৌচালয়, জানালেন প্রধানমন্ত্রী।
  • স্বচ্ছতার জন্য শ্রমদানের ডাক প্রধানমন্ত্রীর।
  • যুব সমাজ ও শিশুদের খেলাধুলায় আরও উৎসাহী হওয়ার জন্য ডাক দেন মোদী।
  • নৌসেনায় কর্মরত মহিলা অফিসারদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী।
  • ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে বেশ কিছু কাজ করার জন্য ডাক দেন প্রধানমন্ত্রী।
  • ফিফা অনুর্ধ ১৭ ওয়ার্ল্ডকাপ কে স্বাগত জানিয়ে দেশের ক্রীড়াপ্রেমীদের খেলাধুলার পরিমাণ আরও বাড়িয়ে তোলার আহ্বান জানান তিনি।
  • জনধন যোজনা নিয়ে দেশবাসীকে রোজগার বিষয়ক বেশ কিছু তথ্য দেন প্রধানমন্ত্রী।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+