কৃষকদের বঞ্চিত করছে অবিজেপি রাজ্যগুলি, সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী কৃষক যোজনা থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত করেছে কর্নাটক সরকার। টুমকুরুর সভা থেকে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী কৃষক যোজনা থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত করেছে কর্নাটক সরকার। টুমকুরুর সভা থেকে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন এতোদিন কংগ্রেস-জেডিএস জোট সরকার কেন্দ্রের কৃষক প্রকল্পকে গ্রহন করেনি। য়ার মাশুল দিয়েছে কৃষকরা। এই প্রকল্পে প্রায় ৬ কোটি কৃষকের জন্য ১২০০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার।

কৃষকদের বঞ্চিত করছে অবিজেপি রাজ্যগুলি

অথচ কংগ্রেস-জেডিএস জোট সরকারের কারণে টুমকুরুর কৃষকরা এই অনুদান থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেছেন মোদী। রাজনৈতিক কারণে একাধিক অবিজেপি রাজ্যে কেন্দ্রের এই কৃষাণ প্রকল্প কার্যকর করা হচ্ছে না এতে বঞ্চিত হচ্ছেন সেই রাজ্যের কৃষকরা।

রাজনৈতিক কারণের মাশুল দিতে হচ্ছে কৃষকদের। অথচ কৃষকদের স্বার্থে কোনও রকম রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। সব রাজ্যের জন্যই সমান বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মোদী। আগে য়েখানে সরকারি প্রকল্পের টাকা হাত বদল হতে হতে গরিবদের কাছে পৌঁছত না এখন দিল্লি থেকে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে বলে দাবি করেছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+