২ হাজার নয়, অ্যাকাউন্টে পড়বে দ্বিগুণ টাকা! মোদী সরকারের বড়সড় এই সিদ্ধান্তে কীভাবে উপকৃত হবেন আপনিও
দেশের কৃষকদের জন্যে বড় খবর। খুব শীঘ্রই বড়সড় স্বস্তির খবর শুনতে চলেছেন কৃষক ভাইরা। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে পিএম কিষাণ যোজনার মাধ্যমে পাওয়া টাকার পরিমাণ আরও বাড়াতে চলেছে মোদী সরকার।
দেশের কৃষকদের জন্যে বড় খবর। খুব শীঘ্রই বড়সড় স্বস্তির খবর শুনতে চলেছেন কৃষক ভাইরা। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে পিএম কিষাণ যোজনার মাধ্যমে পাওয়া টাকার পরিমাণ আরও বাড়াতে চলেছে মোদী সরকার।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Prime Minister Kisan Samman Nidhi Scheme) মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেয় সরকার। আর সেই টাকার পরিমাণ আরও দ্বিগুণ করতে চলেছে সরকার।
শুধু তাই নয়, প্রকাশিত খবর মোতাবেক দেশের কৃষকদের বছরে ৬হাজার টাকার জায়গাতে ১২ হাজার টাকা পাওয়া যাবে।
অর্থাৎ কৃষকদের প্রত্যেক চার মাসে ২ হাজার টাকার বদলে ৪ হাজার টাকা করে দেওয়া হবে। তিনটি কিস্তিতে টাকা বছরে ১২ হাজার টাকা। অর্থাৎ ৩*৪=১২ এই হিসাবে টাকা দেওয়া হবে।

PM Kisan এ এবার ৪০০০ টাকা করে দেওয়া হবে কিস্তি!
বিভিন্ন প্রকাশিত খবর বলছে, গত কয়েকদিন আগে বিহারের কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিং কৃষকদের কিস্তির টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে বৈঠক করেন।
শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙেও তাঁর বৈঠক হয়। আর এই বৈঠকের পরেই বিহারের কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন সরকার কৃষকদের কিস্তির দেওয়া টাকা দ্বিগুণ করতে চলেছে। পিএম কিষাণ সম্মান নিধির এই টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে।
এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সবরকম ভাবে প্রস্তুতি সেরে ফেলেছে বলে দাবি তাঁর। তবে সরকার যে এই বিষয়ে সমস্ত প্রস্তুতি নিয়েছে তা একমাত্র বিহারের মন্ত্রীর বক্তব্যে জানা গিয়েছে। তবে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কৃষকদের অ্যাকাউন্টে ১৯,৫০০ কোটি টাকা ট্রান্সফার!
গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিন আগেই গোটা দেশের ৯.৭৫ কোটিরও বেশী কৃষকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ১৯,৫০০ কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে।
তবে বিশাল এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার ঠিক আগের দিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, কৃষকদের জীবন আগামীদিনে সোজা-সরল করার লক্ষ্যে কাজ করছে সরকার। আর সেই প্রয়াসের মধ্যে একটি হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনার মাধ্যমে কৃষকদের জীবনে বদল আসবে বলে দাবি তাঁর।

নয় নম্বর কিস্তির টাকা পড়ে গিয়েছে!
বলে রাখা প্রয়োজন ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে ইতিমধ্যে নবম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। ২০০০ টাকা করে এই কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত 9,90,95,145 কৃষকের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে।
বাকি কৃষকদের অ্যাকাউন্টে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। প্রথম কিস্তিতে যেখানে 3,16,06,630 কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু আবেদনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকছে।
২০১৮ সালের প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু হয়েছিল। এই যোজনার লক্ষ্য হচ্ছে আগামী ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা।

PM Kisan Yojana আসলে কি?
এই যোজনার মাধ্যমে এই সুবিধা পাচ্ছে এই কৃষক পরিবারকে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয়। সরাসরি এই যোজনার মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ফেলে দেওয়া হয়। এই টাকা ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত ১,৩৮ লাখ কোটিরও বেশি টাকা কৃষক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications