PM Kisan: কৃষকদের জন্য বড় খবর! পিএম-কিসানে একলাফে অনেকটা বাড়তে পারে কিস্তির টাকা

PM Kisan Samman Nidhi Yojana: পয়লা ফেব্রুয়ারি বাজেট (Budget 2025) পেশ করতে চলেছে কেন্দ্র। বাজেটের দিকে তাকিয়ে আপামর দেশবাসী। কোন কোন ক্ষেত্রে সুরাহা মিলবে তা নিয়ে সন্দিহান সকলে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনায় অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বাজেটে। পঞ্জাব হরিয়ানায় লাগাতার কৃষক আন্দোলনের আবহেই নতুন পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের।

বর্তমানে বছরে ৬ হাজার টাকা করে অনুদান (Amount) দেওয়া হয় পিএম কিসান প্রকল্পে। সূত্রের খবর, একলাফে অনুদান বাড়িয়ে ৬ থেকে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। এর ফলে প্রকল্পে নথিভুক্ত কৃষকরা উপকৃত হবেন। এব্যাপারে সরকারিভাবে কোনও কিছু প্রকাশিত না হলেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) ঘোষণার দিকে তাকিয়ে সকলে।

budget

২০১৮ সালের পয়লা ডিসেম্বর চালু হয় পিএম কিসান সম্মান নিধি যোজনা। ক্ষুদ্র কৃষকদের সাহায্যের জন্য এই প্রকল্প চালু করে কেন্দ্র। প্রকল্পের আওতায় বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা দেয় কেন্দ্র।

চার মাস বাদে বাদে কৃষকদের অ্যাকাউন্টে (Farmers Account) সরাসরি কিস্তির টাকা দেয় কেন্দ্র। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরবর্তী কিস্তির টাকা পাবেন কৃষকরা। যে সমস্ত কৃষক ই-কেওয়াইসি করেছেন, তারাই পাবেন ওই টাকা।

বার্ষিক ৬ হাজার টাকা কিস্তি যথেষ্ট নয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিল কৃষক সংগঠনগুলি। সার ও বীজ কেনাতেই ওই টাকা ফুরিয়ে যায়। সেক্ষেত্রে ন্যুনতম দ্বিগুণ অর্থ প্রদানের দাবি জানায় কৃষকরা। সূত্রের খবর, তা মাথায় রেখেই এবার কিস্তির টাকা একলাফে ১০ হাজার টাকা করতে চলেছে কেন্দ্র। তবে সরকারিভাবে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি।

কেন্দ্রের তরফে যদি কিস্তির টাকা বাড়ানো হয়, সেক্ষেত্রে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে। প্রচুর কৃষক আর্থিকভাবে স্বচ্ছল হবে বলেও মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটেও পিএম কিসানের টাকা বাড়ানো হতে পারে জল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক সেরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছরে বাজেটে তাই সুরাহা মিলতে পারে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+