PM Kisan: এখনও ২০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি! এই নম্বরে ফোন করে এখনই জানান সমস্যার কথা
PM Kisan: সকাল সকাল অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে মোদী সরকারের উপহার! কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে pm kisan nidhi প্রকল্পের ১৪তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পড়ে গিয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তে প্রায় ৮.৫ কোটি কৃষক উপকৃত হবেন।
কিন্তু পিএম কিষাণের টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি। চিন্তা নেওয়ার প্রয়োজন নেই। যদি টাকা অ্যাকাউন্টে না আসে তাহলে কি করতে হবে সেই উপায় বলে দিয়েছে সরকার। সঙ্গে সঙ্গে সেই টাকা পৌঁছে যাবে অ্যাকাউন্টে।

কীভাবে জানবেন পিএম কিষাণের টাকা পেয়েছেন কিনা
প্রথমেই আগে চেক করে নিন আপনি টাকা পেয়েছেন কিনা। এজন্যে অ্যাকাউন্ট ভালো করে চেক করে নিতে হবে। এজন্যে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in অপশনে ক্লিক করতে হবে। এরপর Farmers Corner অপশনে গিয়ে বেনিফিশারি স্টেটাস ( PM Kisan) দেখতে হবে। মোবাইল নম্বর কিংবা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর Get Data অপশনে ক্লিক করতে হবে। দি আপনার বেনিফিসিয়ারি স্ট্যাটাসে KYC-এর সামনে NO লেখা থাকে, তাহলে আপনার কিস্তি বন্ধ হয়ে যাবে। KYC দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
PM Kisan: টাকা আসেনি?
এই যোজনার লাভ পিএম কিষাণ যোজনাতে রেজিস্টার্ড কৃষকদের দেওয়া হবে। যদি আপনি রেজিস্টার কৃষক হন এবং টাকা না আসে তাহলে চিন্তার কিছু নেই। সবার আগে কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও হেল্পলাইনে ফোন করে আপনি আপনার অভিযোগ জানাতেই পারেন।
PM Kisan: কোথায় যোগাযোগ করবেন?
PM-KISAN Help Desk খোলা হয়েছে। আর তা সোমবার থেকে শুক্রবার খোলা থাকে।
এছাড়াও ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো যেতে পারে। Email আইডি হল- pmkisan-ict@gov.in
এছাড়াও ফোন নম্বরেও অভিযোগ জানানো যেতে পারে। আর সেই নম্বর হল- 011-23381092 (Direct HelpLine)

Farmer's Welfare Section-এ যোগাযোগ করা যেতে পারে
কৃষি মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই বিষয়ে জানানো হয়েছে। যেখানে বলা হচ্ছে কোনও সুবিধাভোগী যদি Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme -এ টাকা না পান আর সেই অভিযোগ করেন তাহলে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এমনকি কোনও কৃষক প্রয়োজনে Farmer's Welfare Section -এ যোগাযোগ করতে পারেন।
- PM কিষাণ টোল ফ্রি নম্বর: 18001155266
- PM কিষাণ হেল্প লাইন নম্বর: 155261
- PM কিষাণ ল্যান্ডলাইন নম্বর: 011-23381092, 23382401
- PM কিষাণ নয়া হেল্পলাইন নম্বর: 011-24300606
- PM কিষাণের আরও একটি হেল্প লাইন নম্বর: 0120-6025109












Click it and Unblock the Notifications