কথা রাখছেন মোদী, সরাসরি অ্যাকাউন্টে পড়বে ১৫ লক্ষ টাকা! কীভাবে করবেন আবেদন? রইল প্রক্রিয়া
PM Kisan FPO Yojana সামনেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনের আগে কৃষক দরদী হয়ে উঠতে চায় মোদী সরকার। আর সেই কারণে দেশের কৃষকদের জন্যে একের পর এক যোজনা নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে দেশের কৃষকরা বেশ কিছু যোজনার সুবিধা ভোগ করেন।
PM Kisan FPO Yojana সামনেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনের আগে কৃষক দরদী হয়ে উঠতে চায় মোদী সরকার। আর সেই কারণে দেশের কৃষকদের জন্যে একের পর এক যোজনা নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে দেশের কৃষকরা বেশ কিছু যোজনার সুবিধা ভোগ করেন। এবার আরও এক ধাপ এগিয়ে আরও এক নয়া যোজনা সামনে নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)।
কৃষকদের কথা ভেবে এই যোজনা নিয়ে আসা হচ্ছে। কৃষকদের আয় বাড়ানোটা এখন টার্গেট মোদী সরকারের। আর সেই লক্ষ্যে কাজ করছে সরকার। খুব শীঘ্র নয়া কৃষি বিল নিয়ে আসতে চলেছে সরকার।
দেশের অন্যতম বড় ব্যবসা কৃষি! আর নয়া এই বিলের মাধ্যমে সে বিষয়টি তুলে ধরতে চাইছে মোদী সরকার। আর সেই কারণে কৃষকদের জন্যে বড় উপহার ঘোষণা করতে চলেছে সরকার।
শুধু তাই নয়, কৃষকরা যাতে নতুন কোনও কৃষি সংক্রান্ত ব্যবসা শুরু করতে চায় তাহলে ১৫ লক্ষ টাকা সরকারের তরফে দেওয়া হবে। নয়া এই যোজনা আসলে কি?

কীভাবে মিলবে এই ১৫ লক্ষ টাকা
কৃষকদের কথা ভেবে কেন্দ্রীয় সরকার নয়া PM Kisan FPO Yojana শুরু করেছে। এই স্কিমের মাধ্যমে ফর্মার প্রডিউসার অর্গাইনাজেশনকে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। গোটা দেশের কৃষকরা যাতে অয়া কৃষি ব্যবসা শুরু করতে পারে সেজন্যে সরকারের তরফ থেকে এই টাকা সাহায্য করা হবে।
এই স্কিমের লাভ নিতে হলে ১১ জন কৃষক একসঙ্গে হয়ে একটি সংস্থা গড়ে তুলতে হবে। এতে কৃষি সংক্রান্ত উপকরণ যেমন সার, বীজ, ফসলের ওষুধ কেনার ক্ষেত্রেও কৃষকদের সুবিধা হবে।

এই স্কিমের উদ্দেশ্যে কি?
কেন্দ্রীয় সরকার সবসময় চায় দেশের কৃষকরা সোজা লাভের সুবিধা ভোগ করুক। কৃষকদের আয় দ্বিগুণ হোক। নয়া এই স্কিম অর্থাৎ PM Kisan FPO Yojana-তে কৃষকদের লাভ সরাসরি যাতে পৌঁছে যায় সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে।
এক্ষেত্রে কোনও কৃষককে দালাল কিংবা মহাজনের কাছে যেতে হবে না। এই যোজনার মাধ্যমে তিন বছরের মধ্যে কৃষককে তিন কিস্তিতে টাকা দেওয়া হবে। আর এজন্যে সরকার ২০২৪ সাল পর্যন্ত 6885 কোটি টাকা সরকারের তরফে খরচ করা হবে।

কীভাবে এতে আবেদন করবেন
PM Kisan FPO Yojana তে লাভ পেতে হলে দেশের কৃষকদের আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। কারণ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার নয়া এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু করেনি। ফলে আরও কয়েকদিন সময় লাগবে বলে দাবি।
তবে যখনই এই স্কিমের সুবিধা দেওয়ার জন্যে রেজিস্ট্রেশনের দরজা খুলে দেবে সঙে সঙ্গে আবেদন জানান। এই বিষয়ে খুব শীঘ্র কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজনৈতিকমহলের মতে, কৃষকদের আয় দ্বিগুণ করার কথা দিয়েছিলেন মোদী সরকার। সেই কথা রাখতে শুরু করেছেন তিনি।












Click it and Unblock the Notifications