হাতের এক টানে উঠে আসছে আস্ত পিচের রাস্তা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
পিচ ঢালা রাস্তা উঠে আসছে হাতের টানে। যেন পিটের চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের গ্রামের এই উন্নয়নের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহারাষ্ট্রের জালানা জেলার আম্বাদ তালুকে ঘটেছে এই ঘটনা। ৩৮ সেকেন্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিও ক্লিপে দেখা গিয়েছেন, একেবারে নতুন তৈরি পিচের রাস্তা হাতের এক টানেই চাদরের মত উঠে আসছে। গ্রামবাসীরা খালি হাতেই সেই পিেচর রাস্তা টেনে তুলে দেখিয়ে দিয়েছেন ভিডিওতে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের আওতায় তৈরি রাস্তা এটি। তাতেই এই ঘটনা ঘটেছে।

প্রধামমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রকল্পে তৈরি রাস্তাটি নিয়ে যে চরম দুর্নীতি হয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ভিডিওতেই তার প্রমাণ মিলেছে। এদিকে সড়কটি যে কন্ট্রাক্টর তৈরি করেছেন তিনি দাবি করেছেন জার্মান প্রযুক্তিতে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে।
এদিকে এই নিম্নমানের কাজ নিয়ে বিক্ষোভে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাঁরা অবিলম্বে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। গোটা বিশ্বে সড়ক পরিবহণে দ্বিতীয় ভারত। গোটা দেশে সড়ক পরিবহণের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। ৬৩.৩২ লক্ষ কিলোমিটার সড়ক রয়েছে গোটা দেশে। সড়ক উন্নয়নে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। একের পর এক নালিশ ঠোকা হয়েেছ কেন্দ্রের কাছে। তার জেরে একাধিক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদী সরকার। বিজেপি শাসিত মহারাষ্ট্রে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিয়ে তৈরি এই সড়ক দেখার পর কী বলবেন বিজেপি নেতারা।












Click it and Unblock the Notifications