প্রথমবার অনাস্থার মুখোমুখি মোদী সরকার, গঠনমূলক বিতর্কের আশায় প্রধানমন্ত্রীর টুইট

৫ বছরের শাসনকালে প্রথমবার আজ অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

শাসনকালের ৪ বছরের মধ্যে প্রথমবার আজ অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে বিরোধীরা। সংসদের বাদল অধিবেশনে প্রস্তাব আজ পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে ভোটাভুটি।

প্রথমবার অনাস্থার মুখোমুখি মোদী সরকার, গঠনমূলক বিতর্কের আশায় প্রধানমন্ত্রীর টুইট

রাজনৈতিক গণিত বলছে এই মুহূর্তে মোদী সরকারের সামনে কোনও রকমের বিপদ নেই। তবে , ২০১৯ লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের পক্ষে নিজেদের শক্তি যাচাই করার বিষয়ে এই অনাস্থা প্রস্তাব প্রাসঙ্গিক। পাশাপাশি , বিভিন্ন রাজ্যের বিধানসভা ও লেকসভা নির্বাচনের প্রেক্ষাপটে, বিরোধী শিবির কতটা জোরালো তাও আজ খানিকটা স্পষ্ট হয়ে যাবে সংসদে। এরই মধ্যে এদিন টুইট বার্তায় গঠনমূলক, বাধাহীন, বিতর্কের আহ্বান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সহ সাংসদদের প্রতি বার্তা দেন যে, গোটা দেশ আজ সংসদের দিকে নজর রাখবে, ফলে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ আজ সংসদে যেন বজায় থাকে, তার জন্য আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এদিকে, পদ্ম শিবির অনাস্থা প্রস্তাব নিয়ে সেভাবে বিচলিত নয়। অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে বিজেপি প্রস্তুত বলে জানানো হয়েছে। অনাস্থাকে গেরুয়া শিবির অনায়াসে প্রতিহত করবে বলে দাবি বিজেপির। এদিকে, ময়দানে নামবার আগে, আত্মবিশ্বাসী বিরোধী শিবিরও। আপাতত সকলের নজর সংসদীয় রাজনীতির দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+