সংসদে জবাবী ভাষণে কেজরিওয়ালকে কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রীর, ঘুরিয়ে তুললেন ‘শীষমহল’ প্রসঙ্গ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লোকসভায় ভাষণ পেশ করলেন। রাহুল গান্ধী সংসদে ভাষণ দেওয়ার একদিন পর সংসদে জবাবী ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঘণ্টারও বেশি সময় ধরে সংসদে নিজের বক্তব্য পেশ করেন মোদী। বিরোধী সাংসদদের টিপ্পনীকেও অবজ্ঞা করে গিয়েছেন নমো। শান্ত মাথায়, জোরাল কণ্ঠ স্বরে তুলে ধরলেন কেন্দ্র সরকারের খতিয়ান। দিলেন কড়া জবাব।

এদিন শুরুতে কেন্দ্রের কাজ, কেন্দ্রের প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, "পাঁচ দশক ধরে, আপনারা দারিদ্র্য দূরীকরণের স্লোগান শুনেছেন, কিন্তু এখন, ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। যখন নিষ্ঠা, আত্মীয়তার অনুভূতি এবং গভীর সংবেদনশীলতার সাথে প্রকল্পগুলি বাস্তবায়িত হয়, তখন এই পরিবর্তন ঘটে"। "যারা মাটির সাথে সংযুক্ত, যারা এর বাস্তবতা বোঝে এবং এর জন্য তাদের জীবন উৎসর্গ করে, তারা অনিবার্যভাবে পরিবর্তন আনে। আমরা কেবল দরিদ্রদের খালি স্লোগান দিইনি; আমরা প্রকৃত উন্নয়ন করেছি। মধ্যবিত্তের আবেগ বুঝতে গেলে ইচ্ছাশক্তি প্রয়োজন। জনগণের কথা বোঝার জন্যে একটা মনের প্রয়োজন, কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে অনেকের মধ্যে এই অনুভূতি নেই"।

Narendra Modi

এদিন কার্যত এই ভাবেই বিরোধীদের আক্রমণ শুরু করেন মোদী। তারপর যত সময় গড়িয়েছে, ততই বিরোধীদের বিভিন্ন মন্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ভরা সংসদ থেকে কেজরিওয়ালকেও আক্রমণ করেছেন মোদী। যেহেতু আগামীকাল দিল্লিতে রয়েছে নির্বাচন, তাই নাম না করে তীর্যক ভাষায় কেজরিওয়ালকে আক্রমণ শানিয়েছেন নমো। তাঁর মুখে উঠে এসেছে আপদা প্রসঙ্গও।

শীষমহল' বিতর্ক নিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার ভাষণে, নাম না করেই এদিন বলেন, "কিছু নেতা জ্যাকুজি এবং স্টাইলিশ শাওয়ারের উপর মনোযোগ দিয়েছেন, যেখানে তাঁর সরকার প্রতিটি ঘরে জল সরবরাহের উপর মনোযোগ দিয়েছে"।

লোকসভায় প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, "এখন পর্যন্ত দরিদ্রদের ৪ কোটি ঘর দেওয়া হয়েছে। যারা কষ্টকর জীবনযাপন করেছেন তারাই বোঝেন যে ঘর পাওয়ার মূল্য কী। অতীতে শৌচাগার ব্যবস্থার অভাবে নারীরা অনেক কষ্ট সহ্য করেছেন। যাদের এই সুযোগ-সুবিধা আছে তারা বুঝতে পারেন না যারা কষ্ট পাচ্ছে তাদের সমস্যা ঠিক কী। আমরা ১২ কোটিরও বেশি শৌচাগার দিয়েছি"। আর এই শৌচাগার প্রসঙ্গ বলতে গিয়েই, কেজরিওয়ালের 'শীষমহল' প্রসঙ্গ তুলে আনেন তিনি।

একই সাথে, এদিন মোদীর মুখে আপদা প্রসঙ্গও শোনা যায়। তিনি এক্ষেত্রেও কেন্দ্রের কাজের হিসাব দিতে গিয়ে বলেন, "কিছু দল আছে যারা শুধু কথা দেয়, কথা রাখে না। আপ-দা হয়েই বেঁচে আছে তারা"।

দিল্লি নির্বাচনের যখন আর হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি, তখন এই ভাবেই নাম উহ্য রেখে আপ সুপ্রিমোকে রীতিমত আক্রমণে আক্রমণে জর্জরিত করলেন মোদী। বিরোধীদের শোরগোলের মাঝেও সেই বিষয়টি বজায় রাখলেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+