ওয়াকফ আইন নিয়ে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর, দায়িত্ব নিয়ে মনে করালেন ডঃ আম্বেদকরের কথা

ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীর দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার হিসারে এক জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন। সংশোধিত ওয়াকফ আইন প্রসঙ্গে তিনি কংগ্রেসকে "মৌলবাদীদের তোষণকারী দল" আখ্যা দিয়ে বলেন, "ওয়াকফের নামে লক্ষ লক্ষ হেক্টর জমি আলাদা করা হয়েছিল, কিন্তু দরিদ্র মুসলমানরা নয়, বরং ভূমি মাফিয়ারাই তার সুবিধা পেয়েছে"।

প্রধানমন্ত্রী মোদী বলেন, "নতুন সংশোধিত আইন এই লুটপাট বন্ধ করবে। ওয়াকফ বোর্ড আর আদিবাসীদের জমি দাবি করতে পারবে না। এটাই প্রকৃত সামাজিক ন্যায়বিচার - দরিদ্র ও পাসমান্ডা মুসলমানদের অধিকার সুরক্ষিত করা"।

Narendra Modi

মোদীর দাবি, কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য সংবিধানের অপব্যবহার করেছে। তিনি বলেন, "ডঃ আম্বেদকর দরিদ্রদের মর্যাদা দিয়েছিলেন, আর কংগ্রেস তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো ব্যবহার করেছে। আম্বেদকর জীবিত থাকাকালীন কংগ্রেস তাকে অপমান করেছিল, নির্বাচনে হারিয়েছিল এবং তার উত্তরাধিকার মুছে ফেলতে চেয়েছিল"।

এরই সাথে অভিন্ন দেওয়ানি আইন নিয়ে মোদী বলেন, "কংগ্রেস কখনোই এটি বাস্তবায়নে আগ্রহী ছিল না। উত্তরখণ্ডে এখন একটি ধর্মনিরপেক্ষ দেওয়ানি আইন কার্যকর, কিন্তু কংগ্রেস আজও তার বিরোধিতা করছে"।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "বিজেপি ঐতিহাসিক ভণ্ডামি করছে। এই লোকেরাই আম্বেদকরের বিরোধিতা করেছিল, আজও করছে। বাবা সাহেব যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তখন তারা বলেছিল তিনি অস্পৃশ্য হয়ে গেছেন। হিন্দু মহাসভা তখন তার তীব্র বিরোধিতা করেছিল"।

Take a Poll

এদিন সভার আগে প্রধানমন্ত্রী হিসার বিমানবন্দরে নতুন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং হিসার থেকে অযোধ্যা পর্যন্ত প্রথম বাণিজ্যিক বিমানের উদ্বোধন করেন। পাশাপাশি যমুনানগরে তিনি ৮০০ মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ ইউনিট এবং একটি বায়োগ্যাস প্ল্যান্ট-সহ একাধিক পরিকাঠামো প্রকল্পের সূচনা করেন।

ওয়াকফ নিয়ে এই রাজনৈতিক তর্জা এখন যেকোনও রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়। একই সাথে একে অপরকে আক্রমণের মাঝে ডঃ আম্বেদকরের দর্শন ও সামাজিক ন্যায়বিচারের আদর্শই হয়ে উঠছে মুখ্য বিতর্কের কেন্দ্রবিন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+