UP-MP-রাজস্থানে বজ্রপাতে মৃত ৭৫, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
UP-MP-রাজস্থানে বজ্রপাতে মৃত ৭৫, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ! শেষ দু'বছরে করোনা মহামারি, আমফান, ইয়াসের মতো ঝড়ের সঙ্গে লড়াই করছে গোটা দেশ৷ এরই মধ্যে আশঙ্কাজনক ভাবে বাড়ছে দেশে বজ্রপাতে মৃতের সংখ্যা৷ রবিবার রাজস্থান-উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশে বজ্রপাত ৭৫ জনের মৃত্যু হয়েছে৷ বজ্রপাতে মৃতদের জন্য শোকপ্রকাশ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মৃতদের পরিবারকে ২লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

টুইটে কী লিখেছেন মোদী?
সোমবার দুটি টুইটে PMO-র পক্ষ থেকে লেখা হয়, 'উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বজ্রপাতে যারা প্রাণ তাঁদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে৷ পাশাপাশি যারা আহত তাদের ৫০ হাজারটাকা দেওয়া হবে৷ PMNRF ফান্ড থেকে এই অর্থ দেওয়া হবে।
বজ্রপাতে কোথায় কতজন মৃত?
মধ্যপ্রদেশের শাইরপুর, গোয়ালিয়র, শিবপুরি, অনুপপুর এবং বায়তুল জেলায় বজ্রপাতে কয়েকজন প্রাণ হারিয়েছেন। ভারতীয় আবহাওয়া দফতর মধ্যপ্রদেশ সরকারকে সতর্ক করে জানিয়েছে ভোপাল, গোয়ালিয়র, হোশঙ্গাবাদ, উজ্জয়েন এবং ইন্দোরেও বজ্রপাত হতে পারে।
এছাড়া রাজস্থানের জয়পুর, কোটা, জালাওয়ার ও ধলপুর জেলায় আলাদা আলাদা জায়গাতে বজ্রপাতে সাত শিশু সহ মোট ১৮ জন নিহত হয়েছেন। রাজ্যটিতে অন্য কয়েকটি জেলায় বজ্রপাতে ছ'জন শিশু সহ মোট ২১ জন আহত হয়েছে। অন্যদিকে জয়পুরের একটি বড় দুর্ঘটনায় আম্বার দুর্গের কাছে একটি পাহাড়ে বজ্রপাতে ১১ জন মারা গিয়েছেন৷ যার বেশিরভাগ যুবক।এই ঘটনায় আটজন আহত হয়েছে। বৃষ্টির সময় এই দলটি ওয়াচ টাওয়ারে আটকে গিয়েছিল। অনেকে ওয়াচ টাওয়ারে সেলফিও তুলছিলেন কিছুজন ছিলেন পাহাড়ের উপরে। সংবাদমাধ্যমের খবর সন্ধ্যার দিকে বজ্রপাতের সময় ওয়াচ টাওয়ারে থাকা অনেকে নীচে পড়ে যায়৷












Click it and Unblock the Notifications