লক্ষ্মী-গণেশের ছবি দিয়ে নোট ছাপান, দীপাবলিতে প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি কেজরিওয়ালের

লক্ষ্মী-গণেশের ছবি দিয়ে নোট ছাপান, দীপাবলিতে প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি কেজরিওয়ালের

শুধু গান্ধীজি নয় এবার লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া নোট নিয়ে আসুন। দীপাবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। বুধবার এমনই আর্জি জানিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। তাঁর দাবি এতে দেশে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। কেজরিওয়ালের এই আর্জিতে আবার নতুন রাজনৈতিক সমীকরণ দেখছে ওয়াকিবহাল মহল। গুজরাতে হিন্দু ভোট ব্যাঙ্ক বাড়াতেই কেজরিওয়াল এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

মোদীকে আর্জি কেজরিওয়ালের

মোদীকে আর্জি কেজরিওয়ালের

দীপাবলির শুভ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেশের আর্থিক স্থিতিশীলতা আনতে বিশেষ অনুরোধ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ জানিয়েছেন যে এবার লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া টাকা ছাপানো হোক। তাহলে দেশের আর্থিক পরিস্থিতি ফিরতে পারে। শুধু গান্ধীজির ছবি দেওয়া নোট ছাপলে হবে না। প্রসঙ্গত উল্লেখ্য মুদ্রাস্ফীতিতে জর্জরিত ভারত। সব জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। সাধারণ মানুষের যাকে বলে নাভিশ্বাস দশা।

হিন্দুত্বের কার্ড

হিন্দুত্বের কার্ড

কেজরিওয়ালের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। গুজরাত ভোটের আগে হিন্দুত্বের কার্ড খেলেছেন কেজরিওয়াল। এমনই মন্তব্য করেছেন আপ বিরোধীরা তাঁরা পাল্টা নিশানা করে বলেছেন সামনেই গুজরাতের বিধানসভা ভোট হিন্দু ভোট ব্যাঙ্ক বাড়াকতেই কেজরিওয়াল এই মন্তব্য করেছেন। অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ জানিয়েছেন একদিকে গান্ধীজির ছবি আরেক দিকে লক্ষ্মী-গণেশের ছবি দিয়ে নোট ছাপানো হোক। তাতে সিদ্ধিদাতা গণেশ এবং ধনদেবী লক্ষ্মী দুয়ের আশির্বাদ পড়বে দেশের অর্থনীতিতে।

নেতাজির ছবি দিয়ে নোট ছাপানোর দাবি

নেতাজির ছবি দিয়ে নোট ছাপানোর দাবি

কয়েকদিন আগে অখিল ভারত হিন্দু মহাসভা দাবি করেছিল মহাত্মা গান্ধী নয়, টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেওয়া হোক। কারণ দেশের স্বাধীনতা অর্জনে সুভাষচন্দ্র বসুর অবদান কিছু কম নয়। তার পরেই েই নিয়ে গোটা দেশে সমালোচনার ঝড় উঠেছিল। তার পরে আবার কেজরিওয়ালের দাবি ঘিরে নতুন করে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে গুজরাতের ভোটের আগে কেজরিওয়ালের এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে।

 গুজরাতে সরকার গড়ার দাবি

গুজরাতে সরকার গড়ার দাবি

গুজরাতে সামনেই বিধানসভা ভোট। এবারে গুজরাতে সব কেন্দ্রেই প্রার্থী দিচ্ছে কেজরিওয়াল। পাঞ্জাব জয়ের পর গুজরাতে কোমর কষেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে বিজেপির সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছে। কয়েকদিন আগেই গুজরাতে ভোট প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন ভোেট নির্বাচিত হয়ে এলে প্রতিটি গরুর রক্ষনা বেক্ষণের জন্য ৪০ টাকা করে দেবে তাঁর সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+