রাহুলের বিরুদ্ধে রায় ঘোষণার পুরস্কার! গুজরাতের বিচারকের পদোন্নতি, বিরোধিতায় আবেদন সুপ্রিম কোর্টে
গুজরাতের সুরাত আদালত রাহুল গান্ধীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছিল। তার পুরস্কার হিসেবেই হয়তো পদোন্নতি দেওয়া হয়েছে সেই বিচারককে। ৬৮ জন বিচারবিভাগীয় অফিসারের পদোন্নতি করা হয়েছে। এবার তার বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন।
গুজরাতের বিচারক হসমুখ বর্মা। যিনি মোদী সারনেমের অপমান করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে হওয়া মানহানির মামলার রায় ঘোষণা করেছিলেন। রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে তাঁকে ৩ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে জামিনও দেন অবশ্য। আবার সাজা মাফ করার জন্য সেখানে আবেদন করেছিলেন রাহুল গান্ধী কিন্তু তাতে সম্মতি দেয়নি আদালত।

৬৮ জন বিচারকের পদোন্নতিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আগামী ৮ মে মামলার শুনানি রয়েছে বিচারপতি এমআর শাহর এজলাসে। দুই বিচারবিভাগীয় অফিসার এই মামলা করেছে। রবিকুমার মেহতা এবং সচিন প্রতাপরায়া মেহতা।
অভিজ্ঞতার ভিত্তিতে তালিকা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সাধারণ অভিজ্ঞতার ভিত্তিতেই বিচারক এবং বিচারপতিদের পদোন্নতি হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে সেটা মানা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তারমধ্যে যিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলার রায় দিয়েছিলেন তাঁর অভিজ্ঞতা পদোন্নতির মত হয়নি।

গত ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভদোদরার বাসিন্দা তিনি। বয়স ৪৩ বছর। মহারাজা সায়াজি রাও বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন নিয়ে পাশ করেছিলেন। এনএলবি শেষ করার পর তিনি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দেন। এবং ২০০৮ সালে জুডিশিয়ার অফিসার হিসেবে কাজ শুরু করেন।












Click it and Unblock the Notifications