কর্ণাটকে ইডলি তৈরিতে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ!
কর্ণাটক সরকার রাজ্যের সমস্ত হোটেলে ইডলি তৈরিতে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেন।
যেখানে তিনি জানান, ইডলি রান্নার সময় পলিথিন শিট ব্যবহার করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই এবার থেকে রাজ্যের সমস্ত হোটেল, রেস্তোঁরায় ইডলি তৈরিতে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।

- প্লাস্টিক ব্যবহারে ধরা পড়েছে ৫২টি হোটেল
কর্ণাটক খাদ্য নিরাপত্তা বিভাগের তদন্তে দেখা গেছে, রাজ্যের বিভিন্ন হোটেলে ইডলি তৈরির সময় ঐতিহ্যবাহী কাপড়ের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। রাজ্যের ২৫১টি ইডলির নমুনা পরীক্ষা করে ৫২টি ক্ষেত্রে প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে।
স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডু রাও বলেন, "আগে ইডলি রান্নার সময় কাপড় ব্যবহার করা হত। তবে এখন আমরা জানতে পেরেছি, অনেক জায়গায় কাপড়ের বদলে প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে। পরীক্ষায় প্রমাণ মিলেছে যে কিছু হোটেলে ইডলি তৈরিতে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত ক্ষতিকর স্বাস্থ্যের জন্যে"।
- ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে প্লাস্টিক
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের মধ্যে থাকা কার্সিনোজেনিক উপাদান (যা ক্যান্সার সৃষ্টি করতে পারে) উচ্চ তাপে ইডলির সঙ্গে মিশে যেতে পারে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। মন্ত্রী এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
স্বাস্থ্য বিভাগ শীঘ্রই একটি সরকারি আদেশ জারি করবে, যাতে কোনো হোটেল বা খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডলি তৈরিতে প্লাস্টিক ব্যবহার না করতে পারে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।
সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হোটেল ও রেস্তোঁরাগুলোর খাদ্য প্রস্তুত প্রক্রিয়ার উপর কঠোর নজরদারি চালানো হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, কারণ এটি স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবেই বিবেচনা করছেন তারা। এই নিষেধাজ্ঞার পর রাজ্যের হোটেল মালিকদের এখন প্লাস্টিকের বদলে ঐতিহ্যবাহী কাপড়ের ব্যবহার করতে হবে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য উপকারী হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications