আত্মঘাতী বিস্ফোরণের ছক, আইএসআইএস যোগে দিল্লিতে গ্রেফতার দম্পতি
আইএসআইএস যোগে দিল্লিতে গ্রেফতার দম্পতি
দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস দিল্লির ওখলা এলাকায় হানা দেয়। সেখান থেকে গ্রেফতার করা হয় এক দম্পতিকে। ইরাকের জঙ্গি সংগঠন আইএসআইএস সঙ্গে যোগ পাওয়া গিয়েছে তাঁদের।

আইএসআইএস যোগে ধৃত দম্পতি
দিল্লিতে নাশকতা চালানোর ছক কষছিল তারা। দিল্লির ওখলা এলাকায় গোপন ডেরায় চলছিল আত্মঘাতী বিস্ফোরণেক ছক। ইরাকের আইএসআইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে তাঁদের। জেহেনজেব সামি এবং তাঁর স্ত্রী হিন্দা বশির বেগ দুজনেই এই ষড়যন্ত্রে সামিল ছিলেন বলে জানতে পেরেছে পুলিস।

সিএএ আন্দোলনে যোগ
ওখলায় যে সিএএ বিরোধী আন্দোলন চলছিল তাতে মদত দেওয়ার অভিযোগও রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার প্রমোদ সিং খুশওয়া জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতেও ভারত বিরোধী প্রচার চালাচ্ছিলেন এই দম্পতি। এঁদের গ্রেফতারিতে সিএএ নিয়ে দিল্লির হিংসাত্মক আন্দোলনে প্ররোচনা দানকারী আরও ব্যক্তির নাম প্রকাশ্যে আসবে বলে মনে করছে পুলিস।

সিএএ বিরোধী আন্দোলন দিল্লিতে
গত কয়েকদিন ধরে দিল্লিতে যে হিংসাত্মক আন্দোলন চলেছে তাতে পাক যোগ রয়েেছ বলে জানতে পেরেছিল গোয়েন্দারা। ওখলা থেকে এই দম্পতির গ্রেফতারিতে নতুন সেই জঙ্গি যোগ জেগে উঠেছে বলে মনে করা হচ্ছে। এই গ্রেফতারির পর আরও একাধিক তথ্য প্রকাশ্যে আসবে।












Click it and Unblock the Notifications