দিল্লি বিমান বন্দরের গেটে মদ্যপ অবস্থায় প্রস্রাব! জামিনে মুক্ত অভিযুক্ত যাত্রী
দিল্লি বিমান বন্দরের গেটে মদ্যপ অবস্থায় প্রস্রাব! জামিনে মুক্ত অভিযুক্ত যাত্রী
িদল্লি বিমান বন্দরের ডিপার্চার গেটে মদ্যপ অবস্থায় প্রস্রাব করে দিয়েছিলেন যাত্রী। তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৮ জানুয়ারি। বুধবার তাকে জামিনে মুক্তি দেয় আদালত। মদ্যপ অবস্থায় দিল্লি বিমানবন্দরের ৬ নম্বর ডিপার্চার গেটের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যেই প্রস্রাব করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে দিল্লি দিল্লি পুলিশকে অভিযোগ জানানো হয়। তারপরেই জওহর আলি নামে ওই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। তারপরে তাঁকে জামিনে ছেড়েও দেওয়া হয় বলে জানা গিয়েছে।

কয়েকদিন আগেই বিমানের মধ্যে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় এক যাত্রীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শঙ্কর মিশ্র নামে সেই অভিযুক্ত যাত্রীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিেঠে দিল্লি আদালত। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। তার পরে আবার দিল্লি-পাটনা বিমানে মদ্যপ অবস্থায় ক্রু দের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে ২ যাত্রীকে গ্রেফতার করা হয়।
এয়ার ইন্ডিয়ায় বিমানের মধ্যেই মদ্যপ অবস্থায় সহযাত্রী মহিলার গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন এক যাত্রী। প্রথমে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিষয়টি গুরুত্বদিয়ে দেখা হয়নি। কিন্তু যাত্রী টাটা গ্রুপের চেয়ারম্যানকে চিঠি লিখে অভিযোগ জানালেন বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরেই শুরু হয় তোরজোর। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে মুম্বই এবং দিল্লিতে এফআইআর দায়ের করা হয়। শঙ্কর মিশ্র নামে ওই অভিযুক্তকে প্রথমে তিনদিন খুঁজে পায়নি পুলিশ। তারপরে তাঁকে বেঙ্গালুরুর একটি হোমস্টে থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। সেই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও। এমনকী সেই বিমানের পাইলট এবং ৪ ক্রুকে গ্রাউন্ড করা হয়েছে। ঘটনার রিপোর্টও তলব করেছে ডিজিসিএ।
এদিকে সেই ঘটনার পর বিমানের এক যাত্রী জানিয়েছেন অভিযুক্ত শঙ্কর মিশ্র মদ্যপান করেছিলেন সেটা তিনি আগেই বুঝতে পেরে বিমানের ক্রুদের জানিয়েছিলেন। কিন্তু বিমানের ক্রুরা তাতে আমোল দেননি। বিমানে তাঁর পাশেই বসেছিলেন সেই যাত্রী। শঙ্কর মিশ্র তাঁকে জানিয়েছিলেন অতিরিক্ত পরিশ্রমের পর ভাল করে ঘুমোতে চেয়েছিলেন তিনি। সেকারণেই মদ্যপান করেছিলেন।












Click it and Unblock the Notifications