রাজস্থানে মোদী নামার আগেই ভেঙে পড়ল বিমান, মধ্যপ্রদেশে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ
রাজস্থানে ভেঙে পড়ল চাটার্ড ফ্লাইট, মধ্যপ্রদেশে যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ
রাজস্থানের উদয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামার কিছুক্ষণ আগেই ভেঙে পড়ল একটি বিমান। আর এই বিমান দুর্ঘটনার অদ্যাবধি পরেই একইরকম আর একটি ঘটনায় সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। শনিবার রাজস্থানের ভরতনপুরে নাগলা দিদায় একটি চাটার্ড ফ্লাইট ভেঙে পড়ে। মধ্যপ্রদেশে মোরেনার কাছে সুখোই ৩০ ও মিরাজ ২০০০ বিমান ভেঙে পড়ে।

এদিনই উদয়পুরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার আগে রাজস্থানে একটি চাটার্ড ফ্লাইট ভেঙে পড়ল। এই ঘটনায় জেলা কালেক্টর অলোক রঞ্জন জানিয়েছেন, ঘটনার পরই পুলিশ ও প্রশাসন পাঠানো হয়েছে। শুরু করা হয়েছে উদ্ধারকার্য। আবার একই সময়ে মধ্যপ্রদেশে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে।
তবে মধ্যপ্রদেশে একটি দুর্ঘটনা, নাকি দুটি দুর্ঘটনা তা স্পষ্ট নয়। দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি দুটি বিমান আলাদা আলাদা ভেঙে পড়েছে তা জানা যায়নি। বায়ুসেনার মহড়া চলকালীন এই দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের মোরেনার কাছে সুখোই-৩০ ও মিরাজ-২০০০ বিমান ভেঙে পড়ে।
শনিবার সকালে মহড়ার সময় দুটি ফাইটার জেট ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটে তা জানার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে দুটি উদ্ধারকারী দল। প্রসঙ্গেত রাশিয়ার তৈরি সুখোই ৩০-এর সবথেকে বড় ফ্লাইট রয়েছে ভারতী বায়ুসেনার হাতে।
#WATCH | Rajasthan, Bharatpur | Wreckage of jet seen. Earlier report as confirmed by Bharatpur District Collector Alok Ranjan said charter jet, however, defence sources confirm IAF jets have crashed in the vicinity. Therefore, more details awaited. pic.twitter.com/005oPmUp6Z
— ANI (@ANI) January 28, 2023
অন্যদিকে ফ্রান্সের সংস্থার তৈরি মিরাজ ২০০০ তো দীর্ঘদিন ধরে ভারতীয় বায়ুসেনা ব্যবহার করে চলেছে। ২০১৯-এ বালাকোট এয়ারস্ট্রাইকের সময় এই মিরাজ ২০০০ ব্যবহার করা হয়েছিল। এবার সেই বিমানই দুর্ঘটনার কবলে পড়ল। কী কারণে এই দুর্ঘটনা তা জানার চেষ্টা চলছে।
জানা গিয়েছেন দুটি বিমানই গোয়ালিয়রের বিমান ঘাঁটি থেকে উড়েছিল। সেখানে মহড়া চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে। দুটি বিমান মুখোমুখি সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। সেনা সূত্রে জানা গিয়েছে, মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে কি না নিশ্চিত করতে আইএএফ কোর্ট অফ এনকোয়ারি শুরু করেছে।
#WATCH | Wreckage seen. A Sukhoi-30 and Mirage 2000 aircraft crashed near Morena, Madhya Pradesh. Search and rescue operations launched. The two aircraft had taken off from the Gwalior air base where an exercise was going on. pic.twitter.com/xqCJ2autOe
— ANI (@ANI) January 28, 2023
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, দুর্ঘটনায় সময় সুখোই ৩০-এর দুই পাইলট এবং মিরাজ ২০০০-এর একজন পাইলট উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই পাইলট নিরাপদে রয়েছেন। একজন পাইলট কী অবস্থায় রয়েছেন তা শীঘ্রই জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রক এ ব্যাপারে নিশ্চিত খবর জানার পরই বিবৃতি দেবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় আইএএফ পাইলটদের সুস্থতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি সিডিএস জেনারেল অনিল চৌহান এবং আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার বিশদ বিবরণ সংগ্রহ করছেন।
আর রাজস্থানের ভরতপুরে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ একটি বিমান ভেঙে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এটি আইএএফ ফাইটার জেট। এটি যুদ্ধবিমান নাকি যাত্রীবাহী বিমান তা স্পষ্ট হওয়া যায়নি। পাইলটরা কী অবস্থায় রয়েছে, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications