পিৎজা পৌছতে গিয়ে ৫ বছরের শিশুকন্যাকে যৌন অত্যাচার ডোমিনোজ কর্মীর!
নয়াদিল্লি, ১৩ জুলাই : বাড়িতে পিৎজা পৌঁছতে গিয়ে ৫ বছরের এক শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল নামি পিৎজা সংস্থার ডেলিভারি বয়ের উপর। এই ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম অমিত। ডোমিনোজ-এর হয়ে পিৎজা পৌছনোর কাজ করে অমিত। রবিবার দক্ষিণ দিল্লির একটি আবাসনে সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাগ পিৎজা পৌঁছতে যায় সে।

অভিযোগ, চার তলার নির্দিষ্ট ফ্ল্যাটে পিজা পৌঁছে দেওয়ার পর নেমে আসার সময় অমিত একতলায় সিঁড়ির নিচে ওই শিশুকন্যাকে দেখতে পায়। মেঘলা আবহাওয়ার জন্য ওই জায়গাটা এমনিতেই বেশ খানিকটা অন্ধকার ছিল। তবুও কেউ যাতে তাকে ধরতে না পারে তার জন্য আলো বন্ধ করে পাঁচ বছরের ওই শিশুটির উপর যৌন হেনস্থা চালায় অমিত।
পুলিশের কথায়, এরপর যখন শিশুটি যন্ত্রণায় চেঁচাতে শুরু করে, কাঁদতে থাকে, তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর শিশুটি তার মাকে পুরো ঘটনাটার ব্যাখ্যা করে।
ডোমিনোজ-এর যে দোকান থেকে তারা পিৎজা অর্ডার করেছিলেন, সেখানে তৎক্ষণাৎ গিয়ে অভিযোগ দায়ের করে ওই শিশুর পরিবার। যখন পদক্ষেপ নেওয়ার কথা বলে পরিবার, তখন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওই পিৎজা ডেলিভারি বয়কে কাজ থেকে বের করে দেওয়া হবে। পাশাপাশি পরিবারের দাবি, সংস্থা কর্তৃপক্ষ তাদের কাছে অনুরোধ করে যাতে এই বিষয়ে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের না করেন।
কিন্তু পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অমিত নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ডোমিনোজ একটি নামি ও জনপ্রিয় সংস্থা। কিন্তু এ কোন ধরনের কর্মীকে কাজে নিযুক্ত করে ডোমিনোজ? প্রশ্ন পরিবারের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications