আইনস্টাইন আবিষ্কার করেছেন মাধ্যকর্ষণ সূত্র, নতুন তথ্য দিলেন মোদীর মন্ত্রী
সাধে কী দেশের শিক্ষার মান কমছে। মন্ত্রীদের জ্ঞানের বহরেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা নািক এলবার্ট আইনস্টাইন। এমনই নাকি দাবি মোদীর মন্ত্রিসভার মন্ত্রী।
সাধে কী দেশের শিক্ষার মান কমছে। মন্ত্রীদের জ্ঞানের বহরেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা নািক এলবার্ট আইনস্টাইন। এমনই নাকি দাবি মোদীর মন্ত্রিসভার মন্ত্রী। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের এই বক্তব্যে চমকে গিয়েছে নেট দুনিয়া। তাহলে কী এতোদিন সকলে ভুল জানতেন? মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা যদি আইনস্টাইন হন, তাহলে নিউটন কী করছেন?

বণিকসভার বৈঠকে তাবরও শিল্পপতিদের সামনেই পীযূষ বলেছেন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করতে অঙ্কের সাহায্য নেননি এলবার্ট আইনস্টাইন। জিডিপির হিসেব করার প্রসঙ্গে এই মন্তব্য করেন পীযূষ। খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মশকরা শুরু হয়ে গিয়েছে। একের পর এক মিম শেয়ার করে রীতিমতো রসিকতা করতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় পীযূষের এই মন্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তারসঙ্গে পাল্লা দিয়ে ভাইরাল হতে শুরু করেছে তাঁর এই মন্তব্য নিয়ে তৈরি মিম।












Click it and Unblock the Notifications