ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কাঁচি চালিয়ে দিলেন রেলমন্ত্রী, যদিও বাজেটে বাড়ল রেলের বরাদ্দ
অন্তর্বর্তী বাজেটে রেল ক্ষেত্রে ভাড়া না বাড়ি বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্র। কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রো বরাদ্দে ফের কাঁচি চালিয়ে দেওয়া হল। গতবার যেখানে বরাদ্দ করা হয়েছে ১১০০ কোটি টাকা।
অন্তর্বর্তী বাজেটে রেল ক্ষেত্রে ভাড়া না বাড়িয়ে বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্র। কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রো বরাদ্দে ফের কাঁচি চালিয়ে দেওয়া হল। গতবার যেখানে বরাদ্দ করা হয়েছে ১১০০ কোটি টাকা। এবার সেখানে মাত্র ৯০৫ কোটি টাকা বরাদ্দ করা হল। এই বরাদ্দ করা হল সেন্ট্রাল পার্ক থেকে হলদিরাম পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে।

শুধু কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পেই নয়, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো প্রকল্পেও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তবে নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো হল এবারের বাজেটে। একইভাবে জোকা বিবাদি বাগ মেট্রো প্রকল্পেরও বরাদ্দ বৃদ্ধি করা হল।
মোদী সরকার এবার বাজেটে মেট্রোর ভেন্টিলেশন সিস্টেমকে জোরদার করার জন্য বরাদ্দ করেছে। এই খাতে গতবার কোনও বরাদ্দ ছিল না। এবার নতুন করে বরাদ্দ করা হল। সাঁতরাগাছি ও শালিমার স্টেশন তৈরির ক্ষেত্রেও বরাদ্দ হল ৩০ কোটি টাকা।
এদিন সংসদে সাধারণ বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি রেলমন্ত্রীও বটে। একইসঙ্গে রেল খাতেও তিনি বরাদ্দ ঘোষণা করেন। রেলের উন্নয়নে ১ লক্ষ ৫৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন পীযুষ গোয়েল। তিনি জানান, রেলের পরিকাঠামো উন্নয়নে বাড়তি অর্থ ব্যয় করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications