বিমানে রয়েছেন সন্দেহজনক করোনা আক্রান্ত, পাইলটের সতর্কতামূলক পদক্ষেপ
বিমানের প্রচলিত পথ দিয়ে নয়, ককপিটের দ্বিতীয় দরজা দিয়ে বিমান থেকে নামলেন পাইলট। ঘটনাটি এয়ার এশিয়ার পুনে দিল্লি বিমানের। শুক্রবার ঘটনাটি ঘটে।
বিমানের প্রচলিত পথ দিয়ে নয়, ককপিটের দ্বিতীয় দরজা দিয়ে বিমান থেকে নামলেন পাইলট। ঘটনাটি এয়ার এশিয়ার পুনে দিল্লি বিমানের। শুক্রবার ঘটনাটি ঘটে। সন্দেহজনক করোনা ভাইরাস আক্রান্ত যাত্রী বিমানে রয়েছেন, সেই কারণের পাইলটের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপত্র জানিয়েছেন, বিমানে সন্দেহজনক করোনা আক্রান্ত ছিলেন। ২০ মার্চ পুনে দিল্লির বিমানে। রো ওয়ানে বসেছিলেন তিনি।
বিমানটি অবতরণের সময় থেকেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়। সাধারণভাবে বিমান যেখানে নামে, তার থেকে অনেকটা দূরে বিমান অবতরণ করে। সামনের দরজা নিয়ে নামানো হয় ওই যাত্রীকে। বিমানের সাধারণভাবে অব্যবহত দরজা নিয়ে বাকি যাত্রীদের নামানো হয়। জানিয়েছেন ওই মুখপত্র।
বিমান কর্মীদের সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কিন্তু বিমানের কেবিনের পরিস্থিতি ছিল অন্যরকমের। তুলনামূলক নিরাপদ। ক্যাপ্টেন সেকেন্ডারি এক্সিট নিয়ে নেমে আসেন। বিমান থেকে যাত্রীরা নেমে যাওয়ার পরে বিমানে জীবানুনাশক দেওয়া হয়।












Click it and Unblock the Notifications