Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mahakumbh Mela 2025: মহাকুম্ভে রাত থাকতেই শুরু শাহি স্নান! এটাই আসল ভারত, বলছেন রাশিয়া থেকে আসা পর্যটকও

Mahakumbh Mela 2025: প্রয়াগরাজে শুরু হল ঐতিহাসিক মহাকুম্ভ মেলা! দীর্ঘ ১২ বছর পর পুণ্যযোগ। ভোরের আলো ফুটতে না ফুটতেই দলে দলে মানুষ শাহি স্নান সারলেন। তালিকায় যেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগী সাধুরা রয়েছেন। তেমনই আছেন সাধারণ মানুষও। এমনকী বিদেশ থেকেও বহু মানুষ এসেছেন তাঁরা সকাল সকাল ঠান্ডা উপেক্ষা করেই সেরেছেন স্নান।

কার্যত আবেগে ভাসছে মায়ানগরি প্রয়াগরাজ। রাশিয়া থেকে এবারই প্রথম মহাকুম্ভে (Mahakumbh Mela 2025) এসেছেন এক তরুণী! লাখো লাখো মানুষের ভিড় আর আবেগ দেখে আপ্লুত তিনিও। বলছেন, এটাই আসল ভারত... মানুষের এমন উৎসাহ দেখে আমি পুরো আপ্লুত... রীতিমত গোটা শরীর আমার কাঁপছে বলেও উল্লেখ ওই তরুণীর।

Mahakumbh Mela 2025

শুধু তাই নয়, ওই তরুণী বলছেন, মেরা ভারত মহান... ভারত যে কত বড় দেশ তা এখানে না আসলে বোঝা যেত না বলেও এদিন মন্তব্য করেছেন রাশিয়ান ওই তরুণী।

এদিন মেলা (Mahakumbh Mela 2025) শুরুর আগেই বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM)। শুভেচ্ছা জানিয়েছেন পৌষ পূর্ণিমার। তিনি লিখছেন, আজ থেকে তীর্থরাজ প্রয়াগরাজে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ 'মহা কুম্ভ'। মেলায় আসা সমস্ত ভক্ত এবং পূর্ণারর্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে কুম্ভমেলা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রয়াগরাজ জুড়ে। লাখো লাখো ভক্তের নিরাপত্তায় কয়েকশ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে সঙ্গমে।

এমনকী ঘোড়ায় করে উত্তরপ্রদেশ পুলিশের তরফে কড়া নজর রাখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এবারের মহাকুম্ভ মেলা আগামী ২৬ ফেব্রিয়ারি পর্যন্ত চলবে। আজ সোমবার প্রথম শাহী স্নান। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি স্নান আছে। যেমন ১৪ জানুয়ারি থাকবে মকর সংক্রান্তি স্নান। এ ছাড়া ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা স্নান, ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান, ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি স্নান।

মনে করা হচ্ছে এবার মহাকুম্ভে (Mahakumbh Mela 2025) প্রায় ৪৫ কোটি মানুষ অংশ নিতে পারেন। দেশ-বিদেশের বহু সাধু, সন্ত থেকে সাধারণ মানুষ পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে। ৪ হাজার হেক্টর জমিতে ২৫টি সেক্টরে ভাগ করে এবারের মেলার আয়োজন। গ্রহের অবস্থান দেখে ১৪৪ বছর পর এবারের মহাকুম্ভ সবচেয়ে পুণ্যের বলে জ্যোতিষীরা জানাচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+