অমিতাভের কন্ঠে কোভিড সতর্কতা আর নয়, কলার টিউন বন্ধের দাবিতে হাইকোর্টে মামলা

অমিতাভের কন্ঠে কোভিড সতর্কতা আর নয়

ফোন করলেই শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনের গুরু গম্ভীর গলা। যিনি করোনা ভাইরাস নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন। কিন্তু যিনি খোদ এই মারণ ভাইরাসের কবলে পড়েছিলেন তাঁর মুখে কি করোনা সচেতনতা মানায়? অনেকদিন ধরেই এ নিয়ে আপত্তি জানানো হচ্ছিল। এবার ফোনের কলারটিউন থেকে বিগ বির কন্ঠস্বর সরিয়ে ‌দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আসলে করোনা সংক্রমণের পর থেকে ফোনের কলার টিউনে স্বাস্থ্যবিধি সম্পর্কে সর্তক করবার কথা জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার নিজেই কোভিড আক্রান্ত হন।

অমিতাভের কন্ঠে কোভিড সতর্কতা আর নয়, কলার টিউন বন্ধের দাবিতে হাইকোর্টে মামলা


জনস্বার্থ মামলায় বলা হয় যে কিছু জনপ্রিয় করোনা যোদ্ধা রয়েছেন যাঁরা এ ধরনের পরিষেবা বিনামূল্যে দিতে ইচ্ছুক। বৃহস্পতিবার এই মামলার শুনানি শোনেন মুখ্য বিচারপতি ডি এন প্যাটেল ও জ্যোতি সিং। তবে মামলাকারীর কৌঁসুলি সশরীরে বৃহস্পতিবার আদালতে হাজির না থাকতে পারার কারণে ১৮ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গিয়েছে মামলার শুনানি।

আবেদনকারী দিল্লির বাসিন্দা ও সমাজ কর্মী রাকেশ, তিনি জানিয়েছেন সরকার জনগণকে এই করোনা ভাইরাস থেকে সচেতন করতে অমিতাভ বচ্চনকে কাজে লাগিয়েছে, যিনি নিজে এবং তাঁর পরিবার এই ভাইরাস থেকে পালাতে পারেননি। আবেদনে বলা হয়েছে, কলারটিউনে এ ধরনের প্রতিরোধমূলক সতর্কতা বলার জন্য ভারত সরকার অমিতাভ বচ্চনকে মোটা টাকা দিচ্ছে। আবেদনকারী আইনজীবী এ কে দুবে ও পবন কুমারের মাধ্যমে এই জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনে বলা হয়েছে, '‌বেশ কিছু করোনা যোদ্ধারা রয়েছেন যাঁরা দেশের প্রতি দারুণ পরিষেবা দিয়েছেন এবং গরীব ও অভাবীদের তাঁদের প্র‌য়োজনের সময় পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁদের খাবার, কাপড় এবং আশ্রয় দিয়েছেন। এমনকি নিজেদের উপার্জিত অর্থ গবীর মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। বহু করোনা যোদ্ধাই বিনা পারিশ্রমিকে দেশ সেবায় নিয়োজিত রয়েছেন।’‌ আবেদনে এও জানানো হয়েছে যে কিছু জনপ্রিয় করোনা যোদ্ধা এখনও প্রস্তুত আছেন তাঁদের পরিষেবা দেওয়ার জন্য, বিনা পারিশ্রমিকে এবং দেশের সেবা করতেও প্রস্তুত তাঁরা।

অমিতাভ বচ্চনের সেরকম কোনও পূর্বের ভালো রেকর্ড নেই এবং তিনি দেশের জন্য কোনও সামাজিক কাজের উদাহরণও রাখেননি। আবেদনে এও বলা হয়েছে যে বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে বিচারাধীন মামলাও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+