New Parliament Inauguration: নয়া সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি! মামলা গড়াল এবার সুপ্রিম কোর্টে
New Parliament Inauguration: নতুন সংসদ ভবন পাচ্ছে দেশ! আগামী ২৮ মার্চ নয়া এই ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে বিতর্কে তুঙ্গে। কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন না তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা।
আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা। রাষ্ট্রপতি মুর্মুই নয়া ভবনের উদ্বোধন করতে পারেন। আর এই মর্মে লোকসভার সচিব এবং কেন্দ্রকে সুপ্রিম কোর্টে যাতে সেই নির্দেশ দেন সেই আবেদন জানানো হয়েছে ওই আবেদনে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। মামলায় শীর্ষ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার। ইতিমধ্যে নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আপ, জেডিইউ সহ একাধিক বিরোধী দল। মোট ১৯ টি দলের তরফে অনুষ্ঠান বয়কট করে ইতিমধ্যে বিবৃতিও দেওয়া হয়েছে।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর এর মধ্যেই সুপ্রিম কোর্টে এই মামলা নয়া বিতর্ক তৈরি করেছে। সুপ্রিম কোর্টেরই এক আইনজীবী এই সংক্রান্ত মামলা দায়ের করেন। তাঁর দাবি, সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোটা ভারত সংবিধানকে অমান্য করা হচ্ছে। লোকসভা এবং রাজ্যসভাতে প্রেসিডেন্টের অবদানের কথাও আবেদনে তুলে ধরেছেন আবেদনকারী আইনজীবী।
এমনকি লোকসভা স্থগিত করে দেওয়ার ক্ষমতাও স্পিকারের রয়েছে বলে আবেদনে জানানো হয়েছে। ফলের সরকারের এহেন সিদ্ধান্ত সঠিক নয় বলেও আবেদনে জানানো হয়েছে। তবে এই বিতর্কের মধ্যেও ইতিমধ্যে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে একাধিক দল।

বিজেপি ছাড়াও যেসব দল ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে, তারা হল, শিবসেনা (একনাথ শিন্ডে), এনপিপি, এনডিপিপি, এসকেএম, আরএলজেপি, আপনা দল (সোনেলাল), আরপিআই, তামিল মানিলা কংগ্রেস, এআইএডিএমকে, এজেএসইউ, এমএনএফ, ওয়াইএসআর কংগ্রেস, টিডিপি, শিরোমনি অকালি দল এবং বিজু জনতা দল।
তবে যে ১৯ টি দল উদ্বোধনে অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছে তাদেরকে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন অমিত শাহ। তাঁর কথায়, এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। ফলে এই অনুষ্ঠানকে রাজনীতিকরণ না করারও আবেদন জানানো হয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার। শেষেমেশ প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি কার হাতে হবে উদ্বোধন? নজর সবার।












Click it and Unblock the Notifications