ডানায় লেখা উর্দু শব্দ, 'পাকিস্তান থেকে উড়ে আসা পায়রা' নিয়ে তদন্তে পাঞ্জাব পুলিশ
চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর : সেনা ও গোয়েন্দাদের তদন্তের কেন্দ্রবিন্দুতে এবার একটি পায়রা। পাঞ্জাবের হোশিয়ারপুরের একটি বাড়িতে দেখতে পাওয়া যায় একটি পায়রা। যার ডানায় উর্দুতে লেখা কিছু শব্দই সেনার সন্দেহ উষ্কে দিয়েছে। অনুমান করা হচ্ছে পাকিস্তান থেকেই সীমান্ত পেরিয়ে উড়ে এসেছে পায়রাটি।
শুক্রবার রাতে, হোশিয়ারপুরের মোতলা গ্রামের একটি বাড়িতে সাদা রংয়ের পায়রা দেখতে পাওয়া যায়। বাড়ির কর্তা নরেশ কুমার দেখেন পায়রাটির ডানায় উর্দুতে কিছু লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে পায়রাটিকে নিয়ে পুলিশে খবর দেন তিনি।

পায়রাটিকে ইতিমধ্যে পরীক্ষানিরিক্ষা শুরু হয়ে গিয়েছে। পায়রাটির এক্স-রে করা হয়েছে। তবে শরীরের মধ্যে সন্দেহজনক কিছুর উপস্থিতি মেলেনি। প্রাথমিকভাবে পুলিশ দেখে পায়রাটির ডানায় কয়েকটি সংখ্যার ছাপ্পা লাগানো হয়েছে। এই সংখ্যাগুলি কোনও ফোন নম্বর কিনা বা কোনও সংকেত পৌঁছনোর জন্য লেখা হয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মুকেরিয়ানের ডিএসপি জসবিন্দরপাল সিং জানিয়েছেন, পায়রাটির ডানায় ১১টি সংখ্যা ছাড়াও একটি ছাপ দেওয়া হয়েছে, এছাড়াও উর্দুতে কিছু লেখা রয়েছে। পায়রাটি পাকিস্তান থেকে উড়ে এসেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের একটি সূত্রের মতে, পায়রাটিকে সংকেত পাচারের জন্য সম্ভবত ব্যবহার করা হয়েছে। পাকিস্তান থেকেই পায়রাটি পাঠানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications