৬৯ দিন বদলেছে চিত্র, অনেকটাই কমেছে সাপ্তাহিক আক্রান্তের হার! শীঘ্রই কী বিদায় নিচ্ছে সেকেন্ড ওয়েভ
৬৯ দিন বদলেছে চিত্র, অনেকটাই কমেছে সাপ্তাহিক আক্রান্তের হার! শীঘ্রই কী বিদায় নিচ্ছে সেকেন্ড ওয়েভ
দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেও ইতিমধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। এদিকে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত একসপ্তাহে ভারতের সাপ্তাহিক পজিটিভিটি রেট অনেকটাই কমেছে। আর এখানেই দেখা যাচ্ছে নতুন আশার আলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৃহস্পতিবারের করোনা বুলেটিনে জানিয়েছে ১০ মে শেষ হওয়া সপ্তাহ থেকে ভারত জুড়ে সাপ্তাহিক পজেটিভিটির হারে বড় পারাপতন লক্ষ্য করা যাচ্ছে। তবে তারপরেও সতর্ক করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

কী বলছেন স্বাস্থ্য সচিব
কেন্দ্রের দাবি, পজেটিভিটির হার কমা মানেই এটা নয় দ্বিতীয় ঢেউ পুরোপুরি ভাবে শেষ হয়েছে। তাই করোনা বিধি যথাযথ ভাবে পালনের পাশাপাশি প্রতি পদেই আমাদের সতর্ক থাকতে হবে। করোনার দৈনিক বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান ২০২১ সালের জুন মাসে ২৭৯ টি জেলায় ১০০ জনের উপর করোনা আক্রান্তের খোঁজ মিলছিল। বর্তমানে এই জেলার সংখ্যা ১০০-র নীচে নেমে এসেছে।

৪২টি জেলায় ১০০ জনের কম আক্রান্ত
৩০ অগাস্টের শেষ রিপোর্টে দেখা যাচ্ছে বর্তমানে গোটা দেশের মাত্র ৪২টি জেলায় ১০০ জনের বেশি আক্রান্তের খোঁজ মিলছে। এদিকে বর্তমানে কেরল এমন একটি রাজ্য যেখানে ১ লাখের বেশি সক্রিয় আক্রান্ত রয়েছে। পাশাপাশি আরও চারটি রাজ্যে ১০ হাজার থেকে ১ লক্ষ সক্রিয় কেস রয়েছে। তালিকায় রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। বাকি সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১০ হাজারের কম সক্রিয় রোগী রয়েছে। এদিন এই পরিসংখ্যা পেশ করেন স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

একনজরে ভারতের করোনা চিত্র
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪৭ হাজার ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১১ হাজার ৪০২ জন। এ নিয়ে মোট সংখ্যা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বৃহঃষ্পতিবারের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

৬৯ দিন ধরেই করোনা শনাক্তের হার তিন শতাংশের নীচে
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গিয়েছেন ৫০৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫২৯ জন। এদিকে গত ৬৯ দিন ধরেই করোনা শনাক্তের হার তিন শতাংশের নীচে রয়েছে। মৃত্যু হার দাঁড়িয়েছে বর্তমানে ১.৩৪ শতাংশ। আর এখানেই নতুন আশার আলো দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।












Click it and Unblock the Notifications