Vande Bharat Sleeper: 'নতুন ভারতে'র ট্রেন বন্দে ভারত স্লিপার, বলছেন বিজেপি নেতারা! আর যাত্রীরা?

Vande Bharat Sleeper: ইতিমধ্যে ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত! বছর শেষেই সেমি বুলেটের স্লিপার সংস্করণ রেল ট্র্যাকে ছুটবে। এমনটাই ইঙ্গিত খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।

আর তার আগে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) কেমন হবে সেই সংক্রান্ত ছবি সামনে আনলেন তিনি। যা যে কোনও ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে। ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রীর (Ashwini Vaishnaw) শেয়ার করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Vande Bharat Sleeper

  • Vande Bharat Sleeper: প্রকাশ্যে একাধিক ছবি

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সোশ্যাল মিডিয়ায় প্রস্তাবিত বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper) একাধিক ছবি শেয়ার করেছেন। শুধু তাই নয়, ডিজাইন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে। আর এই কোচের নির্মান আইসিএফ-ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি এবং BEML- ভারত আর্থ মুভার্স লিমিটেডে তৈরি হচ্ছে। রেলমন্ত্রী তাঁর এক্স অ্যাকাউন্টে স্লিপার কোচের ছবি শেয়ার করে লিখেছেন, Coming Soon...early 2024।

  • Vande Bharat Sleeper: কবে চলবে?

রেল সূত্রে জানা গিয়েছে, এই বছরের শেষেই সম্ভবত বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) ট্রায়াল রান শুরু হবে। তবে বাণিজ্যিক ভাবে এই ট্রেন চলতে বেশ কয়েকটি মাস লাগতে পারে। ২০২৪ এর মার্চ মাস হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি কোন রুটে বন্দে ভারত স্লিলার ছুটবে তা এখনও স্পষ্ট নয়। তবে স্লিপার ট্রেনটির যে ছবি প্রকাশ্যে এসেছে তা বাস্তবায়ণ হলে ট্রেন সফরের সংজ্ঞা বদলে যাবে।

  • Vande Bharat Sleeper: কি কি সুবিধা থাকবে?

যে কোনও পাঁচতারা হোটেলকে পর্যন্ত হার মানাতে বাধ্য এই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) । জানা গিয়েছে, বন্দে ভার‍ত স্লিপার ট্রেনে ২০-২২ টি কোচ থাকবে। প্রায় ৪৫০ টি বার্থ থাকবে। রেলের স্টাফদের জন্যে আলাদা আসন হবে। প্রতিবন্ধী যাত্রীদের ট্রেনে ওঠার জন্যে বিশেষ ব্যবস্থা থাকবে এই ট্রেনে। ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেস সফল। প্রত্যেকটি ট্রেনই প্রায় 'হাউস-ফুল' থাকে।

  • Vande Bharat Sleeper: কী বলছেন যাত্রীরা

তবে এই ট্রেনের ছবি দেখে যাত্রীদের মধ্যেও উচ্ছ্বাস তৈরি হয়েছে। তাঁরা বলছেন, পরিষেবার উন্নতি ঘটানো হচ্ছে। রেল পরিষেবা মান উন্নত করার চেষ্টা হচ্ছে। যা ভালো দিক বলছেন রেলের যাত্রীরা। অন্যদিকে ছবি শেয়ার করে বিজেপি নেতারাও বলছেন, এটাই নতুন ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+