সোশ্যাল মিডিয়ায় ফরোয়ার্ড হওয়া সরকারি খবরের সত্যতা যাচাই করবে পিআইবি
সোশ্যাল মিডিয়ায় ফরোয়ার্ড হওয়া সরকারি খবরের সত্যতা যাচাই করবে পিআইবি
সোশ্যাল মিডিয়ায় এমন অনেক সময়ই হয় যে একটা পোস্ট বা খবর ফরোয়ার্ড হচ্ছে, কিন্তু খবরটা আদৌও সত্য কি মিথ্যা তা জানতে পারছি না আমরা। যার জন্য অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে যাচ্ছে। তাই গুজবে কান না দিয়ে বরং সেই খবরটি সত্যি কিনা তা যাচাই করে নিন। এই সুযোগ করে দিচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। বৃহস্পতিবার পিআইবি তাদের টুইটারে লেখে, 'আপনি এমন একটি খবর পেলেন যেটিকে দেখতে মনে হচ্ছে সত্যি। অথবা আপনার কাছে একটি খবর এসেছে, যা আপনি যাচাই করতে চান। খবরটি পাঠিয়ে দিন এবং কোনও প্রশ্ন না করে আমরা সেটি আপনার জন্য যাচাই করে দেব।’

পিআইবি তাদের টুইটারে আরও লেখেন, 'কখনও ভেবে দেখেছেন যে হোয়াটস অ্যাপের খবরটা সত্য না ভুয়ো? অথবা টুইট বা ফেসবুকের পোস্ট আদৌও সত্যি কিনা? হতাশ হবেন না।’ পিআইবি জানিয়েছেন, খবরটির ওয়েব লিঙ্ক বা স্ন্যাপশট তুলে ইমেল করে তাদের পাঠিয়ে দেওয়া হোক। এরপর খবরটি যাচাই করার পর তার দায়িত্ব সরকারের। পিআইবি এখন থেকে ভুয়ো খবর বা তথ্যের সত্যতা যাচাই করবে, কিন্তু সেই তথ্য সরকার সংক্রান্ত হতে হবে।
পিআইবির প্রিন্সিপ্যাল ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ধাতওয়ালিয়া জানান, সোশ্যাল মিডিয়ায় যেভাবে দ্রুত ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ছে, তাই সরকার চাইছে সরকারি তথ্যগুলির সত্যতা যাচাই করতে। তিনি বলেন, 'আমরা সরকার–সংক্রান্ত খবর দিয়ে শুরু করতে চাই।’ তিনি আরও বলেন, 'যদি দেখি ওই খবর বা তথ্যে কোনও সত্যতা নেই তবে আমরা খবরে উল্লেখিত নির্দিষ্ট মন্ত্রকের আধিকারিককে দিয়ে ওই তথ্য বা খবরটি আবার যাচাই করাবো এবং এরপরই আমরা খবরটির সত্যতা কতটা তা বলতে পারব।’
ধাতওয়ালিয়া বলেন, 'পিআইবি তাদের জন্য কৃতজ্ঞ থাকবে যাঁরা আমাদের নজরে আসল নয় এমন কিছু নিয়ে আসে এবং যে মুহূর্তে আমরা নিশ্চিত হয়েছি যে এটি নকল খবর, আমরা সরকারী সংস্করণটিকে প্রকাশ্যে নিয়ে আসব।’ তিনি জানান, পিআইবি নতুন পদ্ধতিতে আজ করবে। যে সব কর্মীরা কাজ করছেন তাঁরা প্রত্যেকেই প্রশিক্ষণরত। অল্প কিছুজম কর্মী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে শুরু করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications