Physical Relationship: বিয়ের পরে শারীরিক সম্পর্কে নারাজ স্বামী! কোন আইনে মামলা, কী বলছে হাইকোর্ট

বিয়ের পরে শারীরিক সম্পর্কে (Physical Relationship) নারাজ স্বামী। এখানে শারীরিক সম্পর্ক না করাটা আইপিসির 498এ-র অধীনে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হবে না। তবে বিয়ে অসম্পূর্ণ হওয়ার কারণে হিন্দু বিবাহ আইনের ১২(১)(এ) ধারার অধীনে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হবে। এমনটাই বলেছে কর্নাটক হাইকোর্ট।

স্বামী শারীরিক সম্পর্কে (Physical Relationship) নারাজ হওয়ায় এক মহিলা স্বামী ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে 498এ ধারায় মামলা দায়ের করেছিলেন। সেই মামলা বাতিল করে আদালতের তরফে উপরিউক্ত ব্যাখ্যা দেওয়া হয়। আদালত দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯-এর ডিসেম্বরে বিয়ের পরে মাত্র ২৮ দিন স্বামী-স্ত্রী (Husband wife) একসঙ্গে ছিলেন।

আদালতের নির্দেশ

২০২০-র ফেব্রুয়ারি স্ত্রী (Wife) আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি ছিল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বিশেষ করে ব্রহ্মকুমারীর অনুগামী স্বামীর বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ স্বামী সবসময় ব্রহ্মকুমারী বোন শিবানীর ভিডিও দেখতেন। অভিযোগ স্বামী, স্ত্রীকে বলতেন তিনি শারীরিক সম্পর্কে আগ্রহীন নন। প্রেম শারীরিক সম্পর্ক (Physical Relationship)পাচ্ছে না। আত্মার সঙ্গে ভালবাসা কথা তিনি বলতেন।

অন্যদিকে শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের সময় তারা যৌতুক দাবি করেছিলেন। এব্যাপারে তাঁরা ছেলেকে উসকানি দিতেন। এই মামলায় প্রথমে পারিবারিক আদালত স্ত্রীর আবেদনের ভিত্তিতে বিয়ে বাতিলের আদেশ জারি করে।

আদালতের নির্দেশ

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এব্যাপারে হাইকোর্টের পর্যবেক্ষণ স্বামীর সঙ্গে স্ত্রীর শারীরিক সম্পর্ক (Physical Relationship) ছিল না বলেই ওই আদেশ জারি করা হয়েছিল। ফলে স্বামী, তাঁর বাবা-মা হাইকোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারা এবং যৌতুক নিষেধাজ্ঞা আইনের ৪ ধারার অধীনে অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলেন।

হাইকোর্টের তরফে বলা হয়, বাবা-মা ওই দম্পতির সঙ্গে থাকেনি, একথা সত্যি। আদালতের তরফে বলা হয়েছে যে ২৮ দিন স্বামী-স্ত্রী একসঙ্গে ছিলেন, অভিযোগকারী স্ত্রী বা চার্জশিট কোথাও কোনও তথ্য বা এমন ঘটনার কথা বলা হয়নি, যেখানে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারা প্রয়োগ করা যায়।

বিচারপতি এম নাগপ্রসন্ন বলেছিলেন, এখানে একমাত্র অভিযোগ হল, স্বামী স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক (Physical Relationship) করতে চাননি। ফলে বিষয়টি হিন্দু বিবাহ আইনের ১২(১)(এ) ধারার অধীনে নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হবে। যা ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারার অধীনে বলা নিষ্ঠুরতার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এব্যাপারে স্ত্রীর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+