লালুপুত্রের 'কেচ্ছাফাঁস' করল জেডিইউ, পাল্টা আক্রমণে তেজস্বীও

এবার লালুর ছেলে ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পুরনো একটি ছবি তুলে ধরল জেডিইউ। এই ছবিতে এক মহিলার সঙ্গে দেখা যাচ্ছে তেজস্বীকে। তেজস্বী রঙীন জীবনযাপনে অভ্য়স্ত বলে দাবি জেডিইউ-র

বিহারে শাসক দল জেডিইউ ও আরজেডি-র মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি চরমে উঠল। এবার লালুর ছেলে ও বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পুরনো একটি ছবি তুলে ধরল জেডিইউ। এই ছবিতে এক মহিলার সঙ্গে দেখা যাচ্ছে তেজস্বীকে। এই ছবি তুলে ধরে জেডিইউ-র মুখপাত্র নীরজ কুমার বলেন, তেজস্বী নিজে দিল্লিতে গেলে বিহার ভবনে না থেকে বেসরকারি হোটেলে ওঠেন, যেখানে মদ সহ অন্য আমোদ প্রমোদের ব্যবস্থা থাকে। তিনি নিজে কোন মুখে মদ নিয়ে জেডিইউ-র দিকে আঙুল তোলেন। উল্লেখ্য, বৃহস্পতিবারই তেজস্বী অভিযোগ করেছিলেন যে জেডিইউ বিহারে মদ মাফিয়াদের প্রশ্রয় দেয়।

লালুপুত্রের 'কেচ্ছাফাঁস' করল জেডিইউ

এদিকে জেডিইউ-র সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই পাল্টা সাংবাদিক বৈঠক করেন লালুপুত্র। নিজেরই বিতর্কিত ছবি তুলে ধরে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশেই জেডিইউ সাংবাদিক বৈঠক করেছে। মদ নিষিদ্ধ হওয়া নিয়ে আমরা যে প্রশ্ন তুলেছিলাম আমি ভেবেছিলাম সাংবাদিক বৈঠকে সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু সেখানে আমারই একটি পুরনো ছবি তুলে নোংরা রাজনীতি করছে জেডিইউ।'

লালুপুত্রের 'কেচ্ছাফাঁস' করল জেডিইউ

তেজস্বী বলেন, 'আমি স্বীকার করছি এই ছবি আমারই। কিন্তু এটা সেই সময়কার যখন আমি ক্রিকেট খেলতাম। আমি আইপিএল খেলেছি, আইপিএল-এ সেসময় ক্রিকেটাররাও পার্টি করতেন। এমনকী বর্তমান অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আমি খেলেছি। এই পার্টিতে বহু মানুষ আসতেন, আমাদের সঙ্গে ছবি তুলতেন। তাঁদের মধ্যে বেশিরভাগই আমাদের অচেনা। কোনও এক মহিলার সঙ্গে ছবি তোলা মানেই তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হতে পারে না। কী বলতে চান মুখ্যমন্ত্রী?'

এদিনের সাংবাদিক বৈঠকে জেডিইউ মুখপাত্র সঞ্জয় সিং ও নীরজ কুমারর বলেন, এই হল বিহারের যুব সমাজের আদর্শ। জেডিইউ-র দাবি, তেজস্বী এখনও রীতিমত মদ্যপান করেন এবং লালুর উচিত ছেলের রক্ত পরীক্ষা করানো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+