ছবি : রাঁচি বিমানবন্দরে মেয়ে জিভাকে কোলে নিয়ে ধোনি
রাঁচি, ৮ এপ্রিল : ভারতীয় ক্রিকেট অধিনায়ক এম এস ধোনির ছোট্ট কন্যা সন্তান জিভাকে একঝলক দেখবে বলে অপেক্ষায় রয়েছে গোটা ভারত। সেই অপেক্ষার অবসান। বাবার কোল থেকেই দেখা দিল ছোট্ট সাক্ষী-ধোনির একমাত্র আদরের মেয়ে জিভা। [ভাইরাল ভিডিও: মেয়ের সঙ্গে ধোনি! ভুল ভাঙালেন স্ত্রী সাক্ষী]
মঙ্গলবার (৭ এপ্রিল), রাঁচি বিমানবন্দরে ধোনিকে দেখা গেল ছোট্ট জিভাকে কোলে নিয়ে। সংবাদমাধ্যমের আলোকচিত্রীরা মোটেই সে সুযোগ হারাননি। তাড়াতাড়ি ক্যামেরায় জুম করে একের পর এক ছবি তুলতে থাকেন তাঁরা।

জিভার জন্মের সময় বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় ছিলেন বাবা ধোনি। বিশ্বকাপকে প্রাধান্য দিয়ে তখন আর দেখা হয়নি মেয়ের মুখ। টুর্নামেন্ট সফর শেষ করে ফিরে একেবারে মেয়েকে দেখেন কোলে নেন নিজের প্রথম সন্তানকে। গতমাসে অবশ্য ধোনির স্ত্রী সাক্ষী জিভার ছোট্র হাতের ছবি টুইটারে পোস্ট করেছিলেন। তবে তাতে মুখ দেখা যায়নি জিভার। জিভাকে একঝলক দেখার সে শখ এবার মিটল ভারতবাসীর।
আজ, থেকে শুরু হচ্ছে অষ্টম আইপিএল। আজ প্রথম খেলাই কলকাতায়। মুম্বই ইন্ডিয়ানস এবং গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে। গতকালই আইপিএল-এ জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক হিসাবে মঞ্চে এসেছিলেন ধোনিও।












Click it and Unblock the Notifications