৩৭০ ধারা অবলুপ্তির পর ফের কাশ্মীরের বিভিন্ন জায়গায় ফিরছে মোবাইল সংযোগ, শ্রীনগরে খুলছে স্কুল
কাশ্মীরের বিভিন্ন জায়গায় ফিরছে মোবাইল সংযোগ
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীরে। ভূস্বর্গে টানা প্রায় দুই সপ্তাহ ধরে একাধিক বিষয়ের ওপর ছিল বিশেষ বিধি নিষেধ। মোবাইল সংযোগ, মোবাইলে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। মোতায়েন করা হয়েছিল বাড়তি কয়েক হাজার সেনা। বন্ধ ছিল স্কুল থেকে কলেজ। এবার সেই সমস্ত পর্বকে পিছনে রেখে কাশ্মীর এগিয়ে চলতে শুরু করেছে নিজের ছন্দে।

এর আগে গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ দারা ও ৩৫ এর এ তুলে নেওয়া হয়। ভারতের এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘিরে জাতীয় রাজনীতি থেকে বিশ্ব দরবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাকিস্তানে ক্রমাগত এই ইস্যুতে বিশ্বের একাধিক দেশের দরজায় কড়া নাড়লেও, সহজে তার সাড়া পায়নি। এমন এক পরিস্থিতিতে ভারত সাফ জানিয়ে দেয় কাশ্মীর 'ভারতের অভ্যন্তরীণ বিষয়।'












Click it and Unblock the Notifications