ফাইজার শিশু ও প্রাপ্ত বয়স্ক দুই তরফেই সুবিধা দিতে পারে, তৃতীয় স্রোতের আগে এইমস প্রধানের বড় বার্তা

ফাইজার শিশু ও প্রাপ্ত বয়স্ক দুই তরফেই সুবিধা দিতে পারে, তৃতীয় স্রোতের আগে এইমস প্রধানের বড় বার্তা

এই মুহূর্তে দেশে তৃতীয় স্রোত নিয়ে রীতিমতো আতঙ্কে ভারত। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে আর কয়েক মাসের মধ্যেই ভারতে পা রাখতে চলেছে করোনার তৃতীয় স্রোত। এদিকে, এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশন যে গুরুত্বপূর্ণ তা আগেই জানান দিয়েছে বিশেষজ্ঞমহল। অন্যদিকে, মর্ডানা ও ফাইজারের টিকা ভারতে এলে কতটা কার্যকরী হতে পারে , তা নিয়ে মুখ খুললেন এইমসের কর্তা ।

এইমস প্রধানের বার্তা

এইমস প্রধানের বার্তা

ডিজিসিআইয়ের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে ফাইজার ওমর্জারা মতো ভ্যাকসিনকে এবার ট্রায়াল ছাড়াও ভারতের বুকে আনা যেতে পারে। এমন কিছু ভাবনা চিন্তা চলছে। এদিকে, এই পরিস্থিতিতে যখন এই দুই ভ্যাকসিন নিয়ে দেশে তুঙ্গে রয়েছে আলোচনা, তখন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন যে, ভারতে ফাইজার এলে তা শিশু ও প্রাপ্ত বয়স্ক দুই পক্ষকে সাহায্য করবে।

অনুমোদন নিয়ে জল্পনা ও গুলেরিয়া

অনুমোদন নিয়ে জল্পনা ও গুলেরিয়া

এদিকে, রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, , এর আগেও বহুবার এমন হয়েছে যে আপৎকালীন পরিস্থিতিতে মার্কিন, ইউকে বা হু দ্বারা আনুমোদিত ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারতের তরফে ডিজিসিআই জানিয়েছে যে হু বা মার্কিন ও ইউকে অনুমোদিত ভ্যাকসিনকে ট্রায়াল ছাড়া ভারতে অনুমদোন দেওয়া যায় কি না তা নিয়ে ভাবনা চিন্তা চলছে।

চিকিৎসক গুলেরিয়া আর কী বলছেন?

চিকিৎসক গুলেরিয়া আর কী বলছেন?

প্রসঙ্গত, চিকিৎসক রণদীপ গুলেরিয়া জানিয়েছেন যে , এই সম্পর্কে সেভাবে তথ্য নেই। যে গোষ্ঠী এই ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্ত নেয় , তিনি তাঁর অংশ নন। তবে তিনি বলছেন ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ইউরোপে দেখা গিয়েছে। ফলে সকলকেই সাবধান হতে হবে। তবে ভ্যাকসিন যখন রোল আউট হয়েছে, সেদেশের প্রচুর ভারতীয় বংশোদ্বূতও সেই ভ্যাকসিন পেয়েছেন।আর তাঁদের মধ্যে বহুজনেরই পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

 ভ্যাকসিন ও ভারত

ভ্যাকসিন ও ভারত

এমন কিছু রিপোর্ট গতকালই এসে পৌঁছেছে যেখানে বলা হচ্ছে যে ভারতে ফাইজার বা মর্ডানার মতো সংস্থাকে রক্ষা কবচ দিতে পারে ভারত। এর জেরে কোনও আইনি জটিলতায় পড়বে না দুই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা। যা নিয়ে ক্ষোভ জাহির করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+