RSS-এর শাখা'র মতোই PFI-এর কাজ! বিতর্কিত মন্তব্য পুলিশ আধিকারিকের

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া'র কার্যালয়ের মধ্যেই জঙ্গি কার্যকলাপ! আর সেই ঘটনায় সাংবাদিক বৈঠক করতে এসে কার্যত বিস্ফোরক দাবি করলেন পাটনা'র এসএসপি মানবজিত সিং ঢিল্লো! তাঁর দাবি, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া'র কার্যত আরএসএসের শাখা স

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া'র কার্যালয়ের মধ্যেই জঙ্গি কার্যকলাপ! আর সেই ঘটনায় সাংবাদিক বৈঠক করতে এসে কার্যত বিস্ফোরক দাবি করলেন পাটনা'র এসএসপি মানবজিত সিং ঢিল্লো! তাঁর দাবি, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া'র কার্যত আরএসএসের শাখা সংগঠনের মতোই। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।

বিতর্কিত মন্তব্য পুলিশ আধিকারিকের

ইতিমধ্যে বিজেপি'র তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। পাসাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়েছে বিহার বিজেপি'র তরফে। শুধু তাই নয়, আইপিএস থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে নামার 'পরামর্শ' বিজেপি'র।

সম্প্রতি বিহার পুলিশ তল্লাশিতে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে মারাত্মক বেশ কিছু সামনে এসেছে। আর এই বিষয়ে তল্লাশি চালাতে গিয়ে বিহারে পিএফআইয়ের বড় একটি নেটওয়ার্ক সামনে এসেছে। আর এই বিষয়ে তথ্য দিতেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন পাটনা'র এসএসপি মানবজিত সিং ঢিল্লো।

আর সেই বিষয়ে কথা বলতে গিয়ে ওই পুলিশ কর্তা'র দাবি, আরএসএসের শাখা'র মতো যুবকদের শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তাই নয়, ঢিল্লো'র দাবি, মাদ্রাজ থেকে লোক নিয়ে আসা হচ্ছে। ধর্মের নাম নিয়ে আসা হচ্ছে বলেও দাবি ওই পুলিশ কর্তার।

শুধু তাই না, তাঁর মতে, আরএসএস শাখা সংগঠিত হয় এবং লাঠি প্রশিক্ষণ হয়। আর সেই মতোই ফিজিক্যাল ট্রেনিংয়ের নামে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং মগজ ধোলাইয়ের কাজও চালানো হচ্ছে বলে দাবি পাটনা'র পুলিশের।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ইতিমধ্যে ভারতে নিষিদ্ধ। তবে পুলিশ আধিকারিকের এহেন মন্তব্যের পরেই জোর বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা নিখিল আনন্দ পুলিশ কর্তার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর দাবি, IAS-IPS দের সবসময় রাজনীতি এবং অন্যান্য প্রভাব থেকে অনেক দূরে থাকেন।

তবে যেভাবে পাটনা পুলিশের ওই কর্তা আরএসের সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া'র তুলনা করছেন তা লজ্জার এবং নিন্দাজনক বলে দাবি ওই বিজেপি নেতার। শুধু তাই নয়, ইতিমধ্যে বিজেপির তরফে ওই পুলিশ আধিকারিকের ইস্তফাও দাবি করা হয়েছে।

তবে এই বিতর্কে কোনও মন্তব্য এখনও নীতীশ প্রশাসনের তরফে করা হয়নি। তবে ওই পুলিশ আধিকারিকের পাশে দাঁড়িয়েছেন বিরোধী নেতা তেজস্বী যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+