এমাসের এই দিনটিতে দেশজুড়ে ধর্মঘটে বসতে চলেছেন পেট্রোলিয়াম ডিলাররা
১৩ অক্টোবর দেশজুড়ে পোট্রোলিয়াম ধর্মঘটের ডাক দিল দেশের ইউনাইটেড পোট্রেলিয়াম ফ্রন্ট।
১৩ অক্টোবর দেশজুড়ে পোট্রোলিয়াম ধর্মঘটের ডাক দিল দেশের ইউনাইটেড পোট্রেলিয়াম ফ্রন্ট। সেই দিন পোট্রোল ডিলাররা ধর্মঘটে বসছেন।

জিএসটি-তে বেশ কিছু পেট্রোলিয়ামজাত পণ্য আওতাভুক্ত করা থেকে শুরু করে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে এই ধর্মঘট। ফ্রন্টের তরফে শনিবার এই ধর্মঘটের দিন গোষণা করা হয়েছে। ফ্রন্টের তরফের হুঁশিয়ারি বেশ কিছুদিন অপেক্ষা করে দেখা হবে তাদের চাহিদা পূরণ হচ্ছে কি না, তা না হলে অনির্দিষ্টকালের জন্য় আগামী ২৭ অক্টোবর থেকে পেট্রোপণ্য বেচাকেনা বন্ধ করে দেওয়া হবে।
মূলত রাষ্ট্রায়ত্ত তেলবিপণন সংস্থার ওপর চাপ বাডা়তেই এই ধর্মঘট। ইউপিএফ-এর বক্তব্য,ডিলারদের মার্জিন পর্যালোটনা, জ্বালানি পরিবহণ সহ একাধিক বিষয়ে বহু দাবি দাওয়া মানা হচ্ছে না। এবিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকে গত ২৮ জুন পেট্রোলিয়াম ডিলারদের তরফে চিঠি দেওয়া হলেও তার সদুত্তর মেলেনি এখনও। উল্লেখ্য, ইউপিএফ বা ইউনাইটেড পোট্রেলিয়াম ফ্রন্ট-এর তরফে প্রায় ৫৪ হাজার ডিলার এই ধর্মঘটের আওতায় পড়ছেন।












Click it and Unblock the Notifications