মুম্বইয়ে পেট্রোল ছুঁল ৮০ টাকা, জিএসটির আওতায় পেট্রোপণ্য কবে, কী বলছে কেন্দ্র
আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি থেকে নিস্তার নেই। দেশের মধ্যে মুম্বইয়ে সোমবার পেট্রোল এবং ডিজেলের দাম ছিল সর্বোচ্চ।
আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি থেকে নিস্তার নেই। দেশের মধ্যে মুম্বইয়ে সোমবার পেট্রোল এবং ডিজেলের দাম ছিল সর্বোচ্চ। মূল্যের নিরিখে এর পরেই কলকাতা, চেন্নাই এবং দিল্লির স্থান।

দিল্লিতে সোমবারের পেট্রোলের মূল্য লিটার পিছু ৭২.২৩ টাকা। অন্যদিকে কলকাতায় পেট্রোলের মূল্য লিটার পিছু ৭৪.৯৪ টাকা। পেট্রোল এবং ডিজেলের মূল্যে ঊর্ধ্বগতি বজায় থাকায়, তাকে জিএসটির অন্তর্ভুক্তির চিন্তাভাবনা করছে নরেন্দ্র মোদীর সরকার।
একনজরে গত তিনদিনে কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য
তারিখ পেট্রোলের মূল্য(টাকা) ডিজেলের মূল্য(টাকা)
২২/০১/২০১৮ ৭৪.৯৪ ৬৫.৬৭
২১/০১/২০১৮ ৭৪.৭৯ ৬৫.৪৯
২০/০১/২০১৮ ৭৪.৬০ ৬৫.২৯
১২/০১/২০১৮ ৭৩.৪৭ ৬৩.৮৪
দশ দিনে কলকাতায় পেট্রোলের মূল্য বেড়েছে লিটারে ১.৪৭ টাকা এবং ডিজেলে ১.৮৩ টাকা।
একনজরে গত তিনদিনে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মূল্য
তারিখ পেট্রোলের মূল্য(টাকা) ডিজেলের মূল্য(টাকা)
২২/০১/২০১৮ ৭২.২৩ ৬৩.০১
২১/০১/২০১৮ ৭২.০৮ ৬২.৮৩
২০/০১/২০১৮ ৭১.৮৯ ৬২.৭৩
১২/০১/২০১৮ ৭০.৭৩ ৬১.১৮
দশ দিনে দিল্লিতে পেট্রোলের মূল্য বেড়েছে লিটারে ১.৫০ টাকা এবং ডিজেলে ১.৮৩ টাকা।
একনজরে গত তিনদিনে মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের মূল্য
তারিখ পেট্রোলের মূল্য(টাকা) ডিজেলের মূল্য(টাকা)
২২/০১/২০১৮ ৮০.১০ ৬৭.১০
২১/০১/২০১৮ ৭৯.৯৫ ৬৬.৯১
২০/০১/২০১৮ ৭৯.৭৭ ৬৬.৭০
১২/০১/২০১৮ ৭৮.৬২ ৬৫.১০
দশ দিনে দিল্লিতে পেট্রোলের মূল্য বেড়েছে লিটারে ১.৪৮ টাকা এবং ডিজেলে ২ টাকা।
একনজরে গত তিনদিনে চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের মূল্য
তারিখ পেট্রোলের মূল্য(টাকা) ডিজেলের মূল্য(টাকা)
২২/০১/২০১৮ ৭৪.৯১ ৬৬.৪৪
২১/০১/২০১৮ ৭৪.৭৫ ৬৬.২৫
২০/০১/২০১৮ ৭৪.৫৫ ৬৬.০৩
১২/০১/২০১৮ ৭৩.৩৩ ৬৪.৪৮
দশ দিনে চেন্নাইতে পেট্রোলের মূল্য বেড়েছে লিটারে ১.৫৮ টাকা এবং ডিজেলে ১.৯৬ টাকা।
কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার জানিয়েছেন, সরকার পেট্রোল, ডিজেল এবং কেরোসিনকে জিএসটির আওতায় আনার চেষ্টা চালাচ্ছে। একইসঙ্গে মন্ত্রী জানান, খুব শিগগিরিই জিএসটি কাউন্সিল বিষয়টি নিয়ে সহমত হবে।
কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে দেশের বাজারেও। একইসঙ্গে রাজ্যের করও যুক্ত হচ্ছে এর সঙ্গে।
পেট্রোপণ্যের মূল্য একবার জিএসটির আওতায় আসলে, এর মূল্য স্থিতিশীল হবে এবং তা ৫০ টাকার মধ্যে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পেট্রোল ও ডিজেল জিএসটির আওতায় আসার অর্থ, তা কেন্দ্রের এক্সাইজ ডিউটি এবং রাজ্যগুলির ভ্যাট থেকে বাঁচবে। জিএসটির অধীনে পেট্রোল কিংবা ডিজেলের ওপর সর্বোচ্চ ২৮ শতাংশ কর ধার্য করা যেতে পারে। তবে সরকার মনে করলে পেট্রোল ও ডিজেলের ওপর অতিরিক্ত কর চাপাতে পারে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্প্রতি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার পক্ষে। তবে এক্ষেত্রে রাজ্যগুলিকে বিষয়টি নিয়ে সহমতে আসতে হবে।
কেন্দ্রীয় বাজেটের আগে হওয়া জিএসটি কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।












Click it and Unblock the Notifications