মধ্যবিত্তের মাথায় ঘা দিয়ে আরও মহার্ঘ্য হল পেট্রোল, ডিজেল

নয়াদিল্লি, ১ মে : আগের দু'বার কমার পর এবার একলাফে অনেকটাই বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল লিটার প্রতি ৩.৯৬ টাকা ও ডিজেল লিটারে ২.৩৭ টাকা বেড়েছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হয়েছে। ফলে এখন কলকাতায় লিটার প্রতি পেট্রোল কিনতে খরচ হবে ৭০.৪৪ পয়সা ও ডিজেলের দাম দাঁড়িয়েছে ৫৪.১৭ টাকায়।

মধ্যবিত্তের মাথায় ঘা দিয়ে আরও মহার্ঘ্য হল পেট্রোল, ডিজেল


অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রোল লিটারে ৬৩.১৬ টাকা ও ডিজেল ৪৯.৫৭ টাকায় কিনতে হবে। এছাড়া মুম্বইয়ে এক লিটার পেট্রোল কিনতে ৭০.৮৪ টাকা ও ডিজেলে ৫৬.৮৭ টাকা ব্যয় করতে হবে। দেশের আর একটি মেট্রো শহর চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ৬৮.০৮ টাকা ও ডিজেলে লিটারে ৫২.৭৬ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলেই পেট্রোল ও ডিজেলের এই মূল্যবৃদ্ধি হলেও আগামী সপ্তাহে সংসদের অধিবেশনে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হতে পারে নরেন্দ্র মোদী সরকারকে। কারণ ইতিমধ্যেই নানা ইস্যুতে বিরোধী দলগুলি কোণঠাসা করার চেষ্টা করছে কেন্দ্রের সরকারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+