Petrol Price: ভোটের মুখে দাম কমল জ্বালানির, জেনে নিন কলকাতায় কত টাকা কমল লিটার প্রতি পেট্রোলের দাম
আগামীকাল থেকেই গোটা দেশে কার্যকর হবে এই দাম বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় চান যাতে দেশের সাধারণ মানুষের কষ্ট কমে। সেকারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
১৪ মার্চ ২০২৪ অর্থাৎ বৃহস্পতিবার রাত পর্যন্ত যে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৪ টাকা থাকলেও সেটা ১২ মার্চ থেকে ২ টাকা কমে লিটার প্রতি ৯২ টাকা হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া পোস্টে বিশ্বের বিভিন্ন দেশের পেট্রোলের দামও জানিয়েছেন মন্ত্রী। ভারতীয় মুদ্রায় ইতালি, ফ্রান্স, জার্মানি এবং স্পেনে যে কত বেশি পেট্রোলের দাম সেটার উল্লেখ করেছেন তিনি।

মন্ত্রী জানিয়েছেন ভারতীয় মুদ্রায় ইতালিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১৬৮ টাকা অর্থাৎ ভারতের দামের থেকে ৭৯ গুন বেশি। একইভাবে ফ্রান্সের দাম লিটার প্রতি ১৬৬ টাকা। ভারতের থেকে ৭৮ শতাংশ বেশি। আর জার্মানিতে দাম লিটার প্রতি ১৫৯ টাকা। ভারতের থেকে ৭০ শতাংশ বেশি। আর স্পেনে লিটার প্রতি পেট্রোলের দাম ১৪৫ টাকা যা ভারতের থেকে ৫৪ শতাংশ বেশি।
এদিকে জানুয়ারি মাসে পেট্রোলিয়াম মন্ত্রী জািনয়েছিলেন আপাতত তেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে প্যালেস্তাই-ইজরায়েল যুদ্ধের কারণে আপাতত আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম কমার তেমন কোনও সম্ভাবনা নেই।
কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ১০৬ টাকা থেকে কমে ১০৪ টাকা হবে লিটার প্রতি হয়ে যাবে। আর ডিজেলের দাম হবে লিটার প্রতি ৯৪ টাকা থেকে কমে হবে ৯২ টাকা। রাজধানী দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৮৯.৬২ টাকা থেকে কমে হবে ৮৭.৬২ টাকা। আর পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬ টাকা থেকে কমে হবে ৯৪ টাকা। কলকাতাতেও পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬ টাকা থেকে কমে হবে ১০৪ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৯৬ টাকা থেকে কমে হবে ৯৪ টাকা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications