চড়ছে অপরিশোধিত তেলের দাম, বছরের শুরুতেই প্রভাব পড়ল পেট্রোল, ডিজেলের দামেও
ক্রমশ দাম চড়ছে অপরিশোধিত তেলের। যার প্রভাব পড়েছে পেট্রোল ডিজেলের দামে। এক ধাক্কায় পেট্রোলের দাম ১৫ পয়সা এবং ডিজেলের দাম ১৭ পয়সা বেড়েছে।
বছরের শুরুতেই ক্রমশ দাম চড়ছে অপরিশোধিত তেলের। যার প্রভাব পড়েছে পেট্রোল ডিজেলের দামে। এক ধাক্কায় পেট্রোলের দাম ১৫ পয়সা এবং ডিজেলের দাম ১৭ পয়সা বেড়েছে। আন্তর্জাতিক তেলের বাজারে অপরিশোধিত তেলের দাম ৭০ ডলার চড়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার পারদ চড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

সেনসেক্সেও ধাক্কায়
আমেরিকা এবং ইরানের মধ্যে রাজনৈতিক চাপান উতরের কারণে প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। গত ৬ মাসের রেকর্ড পতন সেনসেক্সের। সোমবার দিনের শুরু থেকেই পড়তে শুরু করেছিল সেনসেক্স। দিনের শেষে সেটা ৭৮৮ পয়েন্ট নেমেছে। নিফটিও নেমেছে প্রায় ৫০ ইনডেক্স। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেটব্যাঙ্ক।

টাকার দামে পতন
সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে টাকার দামও পড়তে শুরু করে। মার্কিন ডলারের তুলনায় ২১ পয়সা কমেছে টাকার দাম। শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় টাকার দাম ৭২.৮০ ছিল। সেটা সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ২১ পয়সা পড়ে ৭২.০১-এ হয়ে গিয়েছে।

সোনার দাম বৃদ্ধি
এই একই জেরে সোনার দামও বেড়েছে। গত ৬ বছরে রেকর্ড বৃদ্ধি হয়েছে সোনার দামে। বিয়ের মরশুমের ঠিক আগেই সোনার দামের বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে মধ্য বিত্তের। তার কারণ সেই ইরানের সঙ্গে আমেরিকার বিবাদ।












Click it and Unblock the Notifications