৮০ টাকা প্রতি লিটার ছুঁয়ে ফেলল পেট্রোলের দাম! মায়ানগরী থেকে রাজধানীতে অগ্নিমূল্য সোনালি জ্বালানি

উৎসবের মরশুমে ক্রমেই অগ্নিমূল্য হচ্ছে তেলের দাম। সৌদিতে তৈলভাণ্ডারে ড্রোন হামলার পর থেকে ক্রমাগত চড়ছে সোনালী জ্বালানির দাম। এদিকে, ভারতে উৎসবের মরশুমে তেলের দাম বৃদ্ধি নাভিশ্বাস উঠিয়েছে মধ্যবিত্তের। একনজরে দেখে নেওয়া যাক, ভারতের কোন কোন শহরে আজ তেলের দাম কত?

 মায়ানগরী মুম্বইতে লিটারে ৮০ টাকা পেট্রোল!

মায়ানগরী মুম্বইতে লিটারে ৮০ টাকা পেট্রোল!

মায়ানগরী মুম্বইতে তেলের দাম গিয়ে পৌঁছেছে লিটার প্রতি ৮০ টাকায়। নয়ডায় পেট্রোলের দাম ৭৫.৭৭ প্রতি লিটার হিসাবে দাম রয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৬৬ টাকা প্রতি লিটারে। বুধবার থেকেই নয়ডায় ডিজেলের দাম লাফ দিয়ে বাড়তে শুরু করেছে।

রাজধানী দিল্লিতে অগ্নিমূল্য পেট্রোল

রাজধানী দিল্লিতে অগ্নিমূল্য পেট্রোল

রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম ছিল ৭৪.৩৪ প্রতি লিটারে। ডিজেলের দাম ৬৭.১৪ টাকা হয়েছে। যা গতকালের তুলনায় অপরিবর্তিত। তবে মায়ানগরী মুম্বইতে ডিজেলের দাম ১১ পয়সা রাতারাতি বেড়ে দাঁড়িয়েছে ৭০.৫৫ প্রতি লিটারে। নিঃসন্দেহে এই ঘটনা দেশ জুড়ে উৎসবের মরশুমের আনন্দে খানিকটা হলেও ভাঁটা ফেলতে চলেছে।

কলকাতায় পেট্রোলের ছ্যাঁকা অব্যাহত

কলকাতায় পেট্রোলের ছ্যাঁকা অব্যাহত

দুর্গাপুজো নিয়ে শহর মেতে থাকলেও, ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধি কপালে ভাঁজ ফেলছে বাঙালিরও। এদিন কলকতায় পেট্রোলের দাম ৭৭.০৩ প্রতি লিটার হিসাবে বিক্রি হয়েছে। অন্যদিকে,ডিজেলের দাম প্রতি লিটারে ছিল ৬৯.৬৬ টাকা। চেন্নাইতে এদিন পেট্রোলের দাম ছিল ৭৭.২৮ টাকা লিটার প্রতি। তামিল রাজধানীতে এদিন ডিজেলের দাম ছিল ৭১.০৯ প্রতি লিটারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+