জ্বালানির ছ্যাঁকা অব্যাহত! পেট্রলের দাম লিটার প্রতি ৯০ টাকার অঙ্ক ছুঁল
ক্রমেই বেড়ে চলেছে পেট্রলের দাম। এদিনও পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান দাম রীতিমত অস্বস্তিতে ফেলেছে সাধারণ মানুষকে।
ক্রমেই বেড়ে চলেছে পেট্রলের দাম। এদিনও পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান দাম রীতিমত অস্বস্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। মুম্বইতে এদিন পেট্রলের দাম গিয়ে পৌঁছেছে প্রতি লিটারে ৯০ টাকা হিসাবে।

মুম্বইতে পেট্রলের দাম ৯০.০৮ টাকা প্রতি লিটারে, যেখানে ডিজেলের দাম ৭৮.৫৮ টাকা প্রতি লিটারে। অন্যদিকে নয়াদিল্লিতে পেট্রোলের দাম পৌঁছেছে ৮২.৭২ প্রতি লিটারের হিসাবে। রাজধানী দিল্লির ডিজেলের দাম পৌঁছেছে ৭৪.০২ টাকায়। এদিকে, কলকাতায় ১০ পয়সা বেড়েছে পেট্রোল। আজ শহরের পেট্রলের দাম ৮৪.৪৪ টাকা প্রতি লিটারে।
গত ৫ মাস ধরে ক্রমেই বেড়ে চলেছে পেট্রলের দাম। গত কয়েক মাসে ডিজেলের দাম বেড়েছে ৬.৩৫ টাকা প্রতি লিটারে। অন্যদিকে পেট্রল বেড়েছে ৪.৬৬ টাকা প্রতি লিটারে। তেলের ঊর্ধগতির দামের বিরেধিতা করে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছএ কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল। ডাক দেওয়া হয় ভারত বনধেরও। কিন্ত দামের ঊর্ধগতি কিছুতেই বাদে আনতে পারছে না মধ্যবিত্তের দুর্ভোগকে।












Click it and Unblock the Notifications